রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ পিএম

শেয়ার করুন:

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু
ফাইল ছবি

সংক্রামক রোগ হামের উপসর্গে সারাদেশে (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) গত ২৪ ঘণ্টায় আরও চারজন শিশুর মৃত্যু হয়েছে। 

এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও এক হাজার ২৩৬ জন। 

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে মারা যাওয়া চারজনের দুজন ঢাকা বিভাগের, একজন চট্টগ্রাম বিভাগের এবং অন্যজন ময়মনসিংহ বিভাগের।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত হাম ও উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা ১০৫৭ জন। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০১ জন এবং হাম সন্দেহে ৯৫৬ জন।

স্বাস্থ্য অধিদফতর বলছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৮৮ জন এবং হামের হামের উপসর্গ রয়েছে ১ হাজার ১৪৮ জনের শরীরে।

এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট হাম রোগীর সংখ্যা ২০ হাজার ৫৬২ জন এবং সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৭৯ হাজার ৮১৪ জন।

এদিকে চলতি বছরে এ পর্যন্ত ১ লাখ ৫৮ হাজার ৫৮৯ জন শিশু হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৫২ হাজার ২২৫ জন।

এর আগে শনিবার নিশ্চিত হামে একজন এবং হাম সন্দেহে চারজনের মৃত্যু হয়। এদিন নতুন করে আক্রান্ত হয়েছিল এক হাজার ২০ জন শিশু।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর