রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, শনাক্ত ৯০৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পিএম

শেয়ার করুন:

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, শনাক্ত ৯০৫

সংক্রামক রোগ হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা) সারাদেশে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছেন ৯০৫ জন।

রোববার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা ৯০৫ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা এক লাখ ৭১ হাজার ৫৪৩ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৬৩ জন, গত ১৫ মার্চ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২০ হাজার ৬৯ জন। অপরদিকে গত ১৫ মার্চ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত হামের উপসর্গে মোট ৯২২ জন শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত হামের উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৫১ হাজার ২৪ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৪৫ হাজার ২৫২ জন।

/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর