সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ঢামেক ও ওসমানী মেডিকেলে নতুন পরিচালক নিয়োগ

ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ পিএম

শেয়ার করুন:

ঢামেক ও ওসমানী মেডিকেলে নতুন পরিচালক নিয়োগ
ঢাকা ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন পরিচালক নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে হাসপাতাল দুটির বর্তমান দুই পরিচালককে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তনের প্রস্তাব করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার উপসচিব মোহাম্মাদ নূর-এ-আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এবং ব্রিগেডিয়ার জেনারেল আবু জাফর মো. খালেদ হোসেনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে, ঢামেক হাসপাতালের বর্তমান পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনিরকে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তনের প্রস্তাব করা হয়েছে।

dAMEK

প্রজ্ঞাপনে বলা হয়, সশস্ত্র বাহিনী বিভাগ ও সেনাসদরের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রেষণে নিয়োগ এবং সেনাবাহিনীতে প্রত্যাবর্তনের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন পরিচালক নিয়োগ ও বর্তমান পরিচালকদের প্রত্যাবর্তনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রজ্ঞাপনের অনুলিপি স্বাস্থ্যসেবা বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

এমএমআর/জেবি

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর