মশাবাহিত ডেঙ্গু জ্বরে ভুগে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা) সারাদেশে দুইজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ৯৮৮ জন।
এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১১৩ জন। অন্যদিকে মোট শনাক্তের সংখ্যা ৪১ হাজার ৩২ জন।
শনিবার (৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
অধিদফতরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া দুজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বাসিন্দা।
প্রতিবেদন আরও বলছে, চলতি বছরে মোট ৩৮ হাজার ১৭৯ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে ভর্তি রোগীর সংখ্যা ২ হাজার ৮৫৩ জন।
এর আগে গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা যান ৪১৩ জন। তার আগে ২০২৪ সালে আক্রান্ত ছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন, মৃত্যু হয় ৫৭৫ জনের।
এএইচ




