বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ পিএম

শেয়ার করুন:

দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
দেশে ডেঙ্গু পরিস্থিতি চোখ রাঙাচ্ছে

দেশে গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মোট প্রাণহানি ১১১ জনে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু-বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিগত আগস্ট মাসে মারা গেছে ৪৩ জন। এছাড়া জানুয়ারিতে ২ জন, ফেব্রুয়ারিতে ২ জন, মে মাসে ১ জন, জুনে ১৩ জন ও জুলাইয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে। আর চলতি সেপ্টেম্বরে তিন দিনে মারা গেছেন ১৪ জন।

অধিদফতরের প্রতিবেদন আরও বলছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ১ হাজার ১৫২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১০১, দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৩৫ ও ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরে ২২৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।

অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ১১৯, চট্টগ্রামে ১৯৪, খুলনায় ২৪৭, ময়মনসিংহে ৮৭, রাজশাহীতে ১০৯, রংপুরে ২৭ ও সিলেটে ৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু নিয়ে মোট ৩৯ হাজার ৫৩২ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৩৬ হাজার ৪৬৭ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে। বর্তমানে দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ২ হাজার ৯৫৪ জন।

এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর