দেশের উত্তরের অন্যতম জনপদ রাজশাহী বিভাগীয় স্বাস্থ্যের নতুন উপপরিচালক হিসেবে ডা. মো. রফিকুল হাসানকে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এর আগে তিনি পাবনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ছিলেন।
রোববার (৩০ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
একই প্রজ্ঞাপনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিট-৪ এর রেজিস্ট্রার ডা. মো. তসলীমুল আরেফীনকে পাবনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক করা হয়েছে।
সেবা বিভাগের যুগ্ম-সচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে তাদের নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হলো।’
এতে আরও বলা হয়, পদায়নকৃত কর্মকর্তাদের আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে কর্মস্থলে যোগদান করতে হবে।
এসএইচ/এএইচ



