বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ঢাকা

পদ সৃজনে তথ্য চেয়ে ২৫০ শয্যার সব হাসপাতালে স্বাস্থ্য অধিদফতরের চিঠি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৬, ০৩:৪৪ পিএম

শেয়ার করুন:

পদ সৃজনে তথ্য চেয়ে ২৫০ শয্যার সব হাসপাতালে স্বাস্থ্য অধিদফতরের চিঠি
স্বাস্থ্য অধিফতর

দেশের যেসব ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের পদ এখনো সৃজন করা হয়নি, সেসব হাসপাতালের পদ সৃজনের সুবিধার্থে প্রশাসনিক অনুমোদন ও প্রয়োজনীয় তথ্যাদি প্রেরণের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্ধারিত ১২টি চেকলিস্ট ও নির্ধারিত ছক পূরণ করে এসব তথ্য পাঠাতে বলা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) স্বাস্থ্য অধিফতরের প্রশাসন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. মো. বিল্লাল হোসেন এবং সহকারী পরিচালক (প্রশাসন-১) ডা. মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক যে সকল ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের এখনো পদ সৃজন হয়নি, সেসব হাসপাতালের পদ সৃজনের সুবিধার্থে ২৫০ শয্যার প্রশাসনিক অনুমোদনের কপি, ভবন হস্তান্তরের কপি ও অর্গানোগ্রাম সংক্রান্ত প্রস্তাবনা অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্ধারিত চেকলিস্ট অনুযায়ী তথ্যাদি প্রেরণ করার অনুরোধ করা হলো।’

যা যা তথ্য পাঠাতে হবে

১. পদ সৃজনের প্রাসঙ্গিক তথ্য

২. জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছক অনুযায়ী পদ সৃজন চেকলিস্ট

৩. প্রস্তাবিত প্রতিষ্ঠান সমূহের নাম

৪. প্রস্তাবিত পদের সার-সংক্ষেপ ও বিস্তারিত বিবরণ

৫. প্রস্তাবিত পদের নাম, সংখ্যা ও বেতন স্কেল

৬. প্রস্তাবিত পদের দায়িত্ব ও কার্যাবলি

৭. প্রস্তাবিত পদের নিয়োগবিধি

৮. প্রস্তাবিত পদের বাৎসরিক আবর্তক ব্যয়ের আর্থিক সংস্থান

৯. নতুন পদ সৃজনের যৌক্তিকতা

১০. নতুন কাজ বৃদ্ধির পরিমাণ, প্রকৃত কাজের বর্ণনা ও ধরন

১১. কর্মপরিকল্পনার ছক

১২. অর্গানোগ্রাম।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ‘আদেশটি উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারি করা হলো। অচিরেই সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকে এসব তথ্য অধিদপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।’

এসএইচ/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর