শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ঢাকা

স্বাস্থ্য অধিদফতরের নতুন উপপরিচালক ডা. মোহাম্মদ আবুল বাশার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ আগস্ট ২০২৬, ০৪:২১ পিএম

শেয়ার করুন:

স্বাস্থ্য অধিদফতরের নতুন উপপরিচালক ডা. মোহাম্মদ আবুল বাশার
স্বাস্থ্য অধিদফতরের লোগো।

স্বাস্থ্য অধিদফতরের নতুন উপপরিচালক (পরিকল্পনা ও গবেষণা) হিসেবে ডা. মোহাম্মদ আবুল বাশার সরকারকে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এর আগে তিনি অধিদফতরের সহকারী পরিচালক (বাজেট) হিসেবে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

সেবা বিভাগের যুগ্মসচিব সাইফুল ইসলাম প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা ডা. মোহাম্মদ আবুল বাশার সরকারকে স্বাস্থ্য অধিদফতর উপপরিচালক (পরিকল্পনা ও গবেষণা) পদে পদায়ন করা হলো।

পদায়নকৃত কর্মকর্তাকে আগামী ২৪ আগস্টের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।

এসএইচ/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর