বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ঢাকা

ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৭১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬, ০৮:৪৩ পিএম

শেয়ার করুন:

ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৭১
দেশে প্রতিদিনই উল্লেখ্যযোগ্য সংখ্যা ডেঙ্গু রোগে আক্রান্ত হচ্ছেন। ছবি- সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৬৭১ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (১৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দুই জনের মৃত্যুতে চলতি বছরে ডেঙ্গুতে মোট ৭৬ জনের মৃত্যু হয়েছে।

এতে আরও বলা হয়. গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনে ২৪৯ জন, ময়মনসিংহ বিভাগে ৩৫ জন, চট্টগ্রাম বিভাগে ৮৩ জন, খুলনা বিভাগে ১৩৩ জন, রাজশাহী বিভাগে ৯২ জন, রংপুর বিভাগে ছয় জন, বরিশাল বিভাগে ৭০ জন, সিলেট বিভাগে তিনজন রয়েছেন।

চলতি বছরের ১৯ আগস্ট পর্যন্ত সারাদেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬ হাজার ২৭২ জন। তবে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬২৭ জন। আর চলতি বছরে এখন পর্যন্ত মোট ২৪ হাজার ৩৭৪ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। 

এরআগে ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।

এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর