ঢাকা মেডিকেল কলেজসহ চারটি সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এসব কমিটি ঘোষণা করা হয়। একই সঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে সংশ্লিষ্ট ইউনিটগুলোর পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের আহ্বায়ক করা হয়েছে মো. আব্দুল্লাহ আর রায়হানকে এবং সদস্যসচিব করা হয়েছে মেশকাত শরীফ ভূঁইয়াকে। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন জাকারিয়া আশরাফ আশফি।
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের আহ্বায়ক হয়েছেন জহিরুল ইসলাম জহির এবং সদস্যসচিব হয়েছেন ইফতেখার আহমেদ শিহাব। সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে খোন্দকার সিফাত-উল হককে।
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ছাত্রদলের আহ্বায়ক করা হয়েছে রানভীন খানকে এবং সদস্যসচিব করা হয়েছে মাহাথির মুহাম্মদকে। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন আবদুল্লাহ আল কাফি।
এ ছাড়া আলভী ওমায়ের মাহমুদকে সভাপতি এবং আহনাফ ইফতেখার ইরামকে সাধারণ সম্পাদক করে ঢাকা ডেন্টাল কলেজ ছাত্রদলের ১৭ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।
ছাত্রদল জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে হবে।
এসএইচ/এএস




