রোববার, ৯ আগস্ট, ২০২৬, ঢাকা

ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৬৭২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ আগস্ট ২০২৬, ০৫:৫০ পিএম

শেয়ার করুন:

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৭২
দেশে মশাবাহিত ডেঙ্গু রোগে প্রতিদিনই বহু মানুষ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। ছবি- সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে।  এই নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৬১ জনের মৃত্যু হয়েছে।

রোববার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৭২ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।  এরমধ্যে ঢাকা মহানগরে ১৪১ জন, ঢাকা বিভাগে (মহানগরের বাহিরে) ৬৬ জন, বরিশাল বিভাগে ৮৪ জন, চট্টগ্রাম বিভাগে ৮৮ জন, খুলনায় বিভাগে ১৪০ জন, ময়মনসিংহ বিভাগে ২৭ জন, রাজশাহী বিভাগে ৫৭ জন, রংপুর বিভাগে ৫ জন ও সিলেট বিভাগের চারজন রয়েছেন।

স্বাস্থ্য অধিদফতর বলছে, চলতি বছরের ৯ আগস্ট পর্যন্ত দেশে মোট ১৯ হাজার ৩৯৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তবে এ পর্যন্ত মোট ১৭ হাজার ৮৪৩ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন এক হাজার ৪৪১ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি মাসে আক্রান্ত চার হাজার ৩৫ জন। আক্রান্তদের মধ্যে ৬২ শতাংশ পুরুষ এবং ৩৮ শতাংশ নারী আর মৃতদের মধ্যে ৫২ দশমিক ৬ শতাংশ পুরুষ ও ৪৭ দশমিক ৪ শতাংশ মহিলা। 

এরআগে ২০২৫ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা যান ৪১৩ জন। ২০২৪ সালে আক্রান্ত ছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন, মৃত্যু হয় ৫৭৫ জনের। আর ২০২৩ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং প্রাণ হারান ১ হাজার ৭০৫ জন।

এসএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর