রোববার, ২ আগস্ট, ২০২৬, ঢাকা

চট্টগ্রাম মেডিকেলে উপাধ্যক্ষকে বিভাগে প্রেরণ, দায়িত্বে ডা. আনিস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ আগস্ট ২০২৬, ১২:১৭ পিএম

শেয়ার করুন:

চট্টগ্রাম মেডিকেলে উপাধ্যক্ষকে বিভাগে প্রেরণ, দায়িত্বে ডা. আনিস

চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) বর্তমান উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আব্দুর রবকে সার্জারি বিভাগে প্রেরণ করে একই বিভাগের অধ্যাপক ডা. মো আনিসুল হোসেনকে নতুন উপাধ্যক্ষ হিসেবে পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৩০ জুলাই) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব দূর-রে-শাহ্ওয়াজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, চট্টগ্রাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও অধ্যাপক (সার্জারি) ডা. মো. আব্দুর রবকে অধ্যাপক (সার্জারি) পদে এবং একই বিভাগের অধ্যাপক ডা. মো. আনিসুল হোসেনকে  কলেজের উপাধ্যক্ষ পদে পদায়ন করা হলো।

এতে আরও বলা হয়, পদায়নকৃত কর্মকর্তারা কর্মস্থলে আগামী ৬ জুলাইয়ের কর্মস্থলে যোগদান করবেন।

এসএইচ/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর