মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

স্বাস্থ্যসেবা সহায়তায় ডক্টরস২৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ জুলাই ২০২৬, ০৬:২৪ পিএম

শেয়ার করুন:

স্বাস্থ্যসেবা সহায়তায় ডক্টরস২৪
স্বাস্থ্যতথ্য পাওয়ার ধরনে পরিবর্তন এনেছে এই প্ল্যাটফর্ম। ছবি: সংগৃহীত

৫ হাজারের বেশি চিকিৎসকের প্রোফাইল, ৩৫০টির বেশি হাসপাতালের তথ্য এবং এআই সমর্থিত তথ্যসেবা নিয়ে ব্যবহারকারীদের জন্য নতুন সুবিধা চালু করেছে ডক্টরস২৪ (https://doctors24.bd/)।

‘সুস্বাস্থ্যের সহযাত্রী’ স্লোগানে ডিজিটাল প্রযুক্তির বিস্তারের সঙ্গে সঙ্গে স্বাস্থ্যতথ্য পাওয়ার ধরনে পরিবর্তন এনেছে এই প্ল্যাটফর্ম।

চিকিৎসক, হাসপাতাল এবং স্বাস্থ্যবিষয়ক নির্ভরযোগ্য তথ্য দ্রুত খুঁজে পাওয়ার সুবিধা বাড়াতে এআই-সমর্থিত তথ্যসেবা চালু করেছে ডিজিটাল স্বাস্থ্যতথ্য ও ডাক্তার খোঁজার প্ল্যাটফর্ম ডক্টরস২৪।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, বর্তমানে ডক্টরস২৪ ৫ হাজারের বেশি চিকিৎসকের প্রোফাইল এবং ৩৫০টির বেশি হাসপাতালের তথ্য রয়েছে। ব্যবহারকারীরা চিকিৎসকের শিক্ষা, বিশেষজ্ঞতা, অভিজ্ঞতা, চেম্বারের সময়সূচি, হাসপাতালের তথ্যের পাশাপাশি বিভিন্ন রোগ, চিকিৎসা, প্রতিরোধ ও স্বাস্থ্যসচেতনতা- বিষয়ক নিবন্ধ এবং ভিডিওও প্ল্যাটফর্মে দেখতে পারেন।

প্রতিটি চিকিৎসক প্রোফাইলে যুক্ত এআই ডক্টর অ্যাসিস্ট্যান্ট চিকিৎসক, হাসপাতাল এবং সাধারণ স্বাস্থ্যবিষয়ক প্রশ্নের তথ্য দ্রুত খুঁজে পেতে সহায়তা করে। তবে এই সুবিধা কোনো রোগ নির্ণয়, প্রেসক্রিপশন বা চিকিৎসা পরামর্শ প্রদান করে না। এটি নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে ব্যবহারকারীদের তথ্যভিত্তিক স্বাস্থ্যসেবা- সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করার জন্য তৈরি করা হয়েছে।

আরও পড়ুন

চিকিৎসাসেবার বড় ভরসা বেসরকারি খাতে সংকটের দীর্ঘ ছায়া

শিশুদের রোগ শনাক্তে এআইভিত্তিক সমাধান আনছে স্বাস্থ্য অধিদফতর

ডক্টরস২৪-এর চেয়ারম্যান মো. আক্তার হোসেন বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা স্বাস্থ্যসেবায় চিকিৎসকের বিকল্প নয়; এটি তথ্যপ্রাপ্তিকে সহজ করার একটি প্রযুক্তিগত সহায়ক। আমাদের লক্ষ্য এমন একটি ডিজিটাল পরিবেশ তৈরি করা, যেখানে মানুষ নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে আরও সচেতন সিদ্ধান্ত নিতে পারবেন এবং প্রয়োজন অনুযায়ী উপযুক্ত চিকিৎসকের কাছে পৌঁছাতে পারবেন।’

তিনি আরও বলেন, ‘স্বাস্থ্যসেবায় প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করতে হলে তথ্যের মান, সহজপ্রাপ্যতা এবং ব্যবহারকারীর আস্থা- এই তিনটি বিষয়কে সমান গুরুত্ব দিতে হয়। সেই লক্ষ্যেই ডক্টরস২৪ চিকিৎসক, হাসপাতাল এবং স্বাস্থ্যতথ্যকে একটি সমন্বিত প্ল্যাটফর্মে নিয়ে এসেছে। ভবিষ্যতেও আরও সমৃদ্ধ তথ্যভান্ডার ও নতুন এআই-সমর্থিত সুবিধা যুক্ত করা হবে।’

প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, পর্যায়ক্রমে আরও চিকিৎসক ও হাসপাতালের তথ্য, নতুন স্বাস্থ্যবিষয়ক কনটেন্ট এবং তথ্য অনুসন্ধানকে আরও কার্যকর করতে অতিরিক্ত এআই-সমর্থিত সুবিধা যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

ডক্টরস২৪ বাংলাদেশের একটি ডিজিটাল স্বাস্থ্যতথ্য ও ডাক্তার খোঁজার প্ল্যাটফর্ম। চিকিৎসক, হাসপাতাল এবং স্বাস্থ্যবিষয়ক নির্ভরযোগ্য তথ্য সহজে মানুষের কাছে পৌঁছে দিয়ে তথ্যভিত্তিক স্বাস্থ্যসেবা সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করাই প্ল্যাটফর্মটির লক্ষ্য।

জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর