বুধবার, ১৭ জুন, ২০২৬, ঢাকা

বিএমইউর বাজেটে অগ্রাধিকার পাচ্ছে স্বাস্থ্যসেবা, গবেষণা ও প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ জুন ২০২৬, ০৪:০৭ পিএম

শেয়ার করুন:

বিএমইউর বাজেটে অগ্রাধিকার পাচ্ছে স্বাস্থ্যসেবা, গবেষণা ও প্রশিক্ষণ

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেটে অগ্রাধিকার পাচ্ছে স্বাস্থ্যসেবা, মেডিকেল শিক্ষার মানোন্নয়ন, গবেষণা ও প্রশিক্ষণ।

বুধবার (১৭ জুন) বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটির ১১৯তম সভায় এ তথ্য জানান বক্তারা। বিএমইউর কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতারের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে এই সভা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


সভায় জানানো হয়, সুস্বাস্থ্যের বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে প্রস্তুত হচ্ছে বিএমইউর ২০২৬-২০২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট। যেখানে অগ্রাধিকার পাবে স্বাস্থ্যসেবা, মেডিক্যাল শিক্ষার মানন্নোয়ন, গবেষণা ও প্রশিক্ষণ।

বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত বাজেটের মিশন ও ভিশন হিসেবে বলা হয়েছে, ‘সেবায় শ্রেষ্ঠতা, শিক্ষা ও গবেষণায় বিশ্বমান হোক দৃশ্যমান। স্বাস্থ্যসেবায় প্রাধিকার হোক সবার অধিকার। ব্যয় হ্রাস অনুক্ষণ, স্বাস্থ্যসেবা উন্নয়ন।’

৫৯টি নিজস্ব বিভাগ ও ৫৫টি অধিভুক্ত মেডিকেল কলেজ ও ইনস্টিটিউট পরিচালনাকারী প্রতিষ্ঠান বিএমইউকে পূর্ণাঙ্গ গবেষণাধর্মী ও র‌্যাংঙ্কিং এ আন্তর্জাতিকমানে উন্নতির বিষয়ে প্রস্তাবিত বাজেটে আলোকপাত করা হয়।

সভায় ২০২৫-২০২৬ এর সংশোধিত বাজেট, ২০২৬-২০২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট, উন্নয়ন বাজেট এবং বিশ্ববিদ্যালয় ও হাসপাতালের জন্য অত্যন্ত প্রয়োজনীয় নতুন নতুন বিষয় চালু ও কার্যকর উদ্যোগ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।


বিজ্ঞাপন


সভায় স্বচ্ছতা, জবাবদিহিমূলক, ফলপ্রসূ একটি সুষম বাজেট প্রণয়নে গুরুত্বারোপ করা হয়। এবারে প্রস্তাবিত বাজেট গতবারের চেয়ে কিছুটা বৃদ্ধি পেয়ে এক হাজার কোটি টাকার কিছু বেশি হবে বলে ধারণা করা হচ্ছে।

বিএমইউর কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার সংশোধিত ও প্রস্তাবিত বাজেটের বিস্তারিত তুলে ধরেন। চলতি মাসে অনুষ্ঠেয় সিন্ডিকেট সভায় সংশোধিত ও প্রস্তাবিত বাজেট অনুমোদন ও ঘোষণা করা হবে। 

বিএমইউর পরিচালক (অর্থ ও হিসাব) ও অর্থ কমিটির সদস্য সচিব খন্দকার শফিকুল হাসানের সঞ্চালনায় সভায় বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বাজেট নিয়ে মতামত ও দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় বিএমইউর উপ-উপাচার্য (একাডেমিক) ও অর্থ কমিটি সদস্য অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) ও অর্থ কমিটি সদস্য অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) ও অর্থ কমিটি সদস্য অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, বিএমইউর রেজিস্ট্রার ও অর্থ কমিটির সদস্য অধ্যাপক ডা. মোস্তফা কামাল, মেডিসিন অনুষদের ডিন ও অর্থ কমিটির সদস্য অধ্যাপক ডা. শামীম আহমেদ, নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক ও অর্থ কমিটির সদস্য অধ্যাপক ডা. মো. মওদুদুল হক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অর্থ ও হিসাব ডিভিশনের পরিচালক (অবসরপ্রাপ্ত) মো. রেজাউল করিম হাওলাদার মূল্যবান মতামত প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, আজকের অর্থ কমিটির সভায় ২০২৬-২০২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট অত্যন্ত স্বচ্ছতার সাথে তুলে ধরা হয়েছে এবং আগামী সিন্ডিকেটে এই বাজেট অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এবারের বাজেটে এমন কিছু বিষয় যুক্ত করতে হবে যা মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জন্য ইলেকট্রনিক মেডিক্যাল রেকর্ড (ইএমআর) অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা চালু করা অতি জরুরি। অফিসগুলোকে পেপারলেস করতে হবে। হাসপাতালের পরিবেশকে স্বাস্থ্যসম্মত ও সুন্দর করার কার্যকর উদ্যোগ হিসেবে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটিকে এবং বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শাখাকে আরও কার্যকর ও গতিশীল করতে হবে। বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক ব্যবস্থাপনাকে আরও উন্নত ও গতিশীল করতে হবে। বিশ্ববিদ্যালয়ের লিফট সেবা, হাসপাতালের বিভিন্ন ভবনের এক্সিলারেটর গুলো যাতে প্রয়োজন মতো চালু থাকে সে লক্ষ্যে এর সাথে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করতে তাদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, এই বিশ্ববিদ্যালয়ের সাথে চুক্তির ভিত্তিতে যেসকল কোম্পানি জনবল দিয়ে কাজ করছে তাদের কার্যক্রম রোগী ও বিশ্ববিদ্যালয়ের স্বার্থে অবশ্যই পূর্ণাঙ্গ মনিটরিং এর আওতায় নিয়ে আসতে হবে। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় চলমান বিভিন্ন প্রকল্পের কার্যক্রম ইন্টারনাল অডিটের আওতায় নিয়ে আসা হবে। এই বিশ্ববিদ্যালয় ও হাসপাতালের আল্ট্রাসাউন্ড সেবাকে আরো সহজলভ্য করে যাতে রোগীদের দুর্ভোগ কমানো যায় সেলক্ষ্যে এই সেবাকে পরিকল্পিতভাবে সম্প্রসারিত ও সমন্বয় করা হবে।

বিএমইউ উপাচার্য বলেন, বর্তমান সরকারের জাতীয় স্বাস্থ্য বাজেটকে সামনে রেখে এই বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে ও রোগীদের উন্নত সেবা নিশ্চিত করতে ইনোভেটিভ উদ্যোগ, এ্যাডভান্সড টেকনোলজির সংযোজন, রোবটিক সার্জারি চালু করা, নতুন নতুন উদ্ভাবনীকে যুক্ত করতে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগকে এগিয়ে আসতে হবে। সর্বোপরি এই বিশ্ববিদ্যালয়ে এমন একটি ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে যাতে দুর্নীতির কোনো সুযোগ না থাকে বা দুর্নীতি স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়।

বিএমইউর পরিচালক (অর্থ ও হিসাব) ও অর্থ কমিটির সদস্য সচিব খন্দকার শফিকুল হাসান জানান, আগামী প্রস্তাবিত বাজেটে ক্যান্সারে আক্রান্ত রোগীদের জন্য রেডিওথেরাপি প্রদানের লক্ষ্যে অতি প্রয়োজনীয় আরও একটি লিনিয়ার এক্সিলারেটর মেশিন ক্রয়ের ব্যবস্থা করা হয়েছে।

সভায় আরও জানানো হয়, লিভার ট্রান্সপ্ল্যান্টটেশন, পূর্ণাঙ্গভাবে বোনম্যানো ট্রান্সপ্ল্যান্টটেশন চালুসহ এ ধরণের উন্নত ও রোগীদের জীবন বাঁচানোর জন্য অপরিহার্য চিকিৎসাসেবা ব্যবস্থাসমূহকে বাস্তবায়ন করতে হবে। সেইসঙ্গে প্রস্তাবিত বাজেটে এ বিষয়ের উল্লেখ থাকাটাও জরুরি।

এসএইচ/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর