দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. সোলায়মান হোসেন মেহেদীকে স্বাস্থ্য অধিদফতরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে বদলি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
রোববার (১৫ জুন) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
এতে বলা হয়, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা ডা. মো. সোলায়মান হোসেন মেহেদীকে তার নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হলো। বদলি বা পদায়নকৃত কর্মকর্তা আগামী ১৭ জুনের তারিখের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় আগামীকাল ১৮ জুন তারিখে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) মর্মে গণ্য হবেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হলো, বলা হয় প্রজ্ঞাপনে।
এর আগে ২০২৪ সালের জানুয়ারিতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকায় জয়পুরহাট থেকে কুষ্টিয়ায় ডা. সোলায়মান হোসেন মেহেদীকে বদলি করা হয়। পরে অন্তবর্তীকালীন সরকারের আমলে ঘোড়াঘাটে পদায়ন নেন তিনি।
বিজ্ঞাপন
জানা গেছে, ২০১৪ সালে ৩৩তম বিসিএসে নিয়োগ পান ডা. সোলায়মান হোসেন মেহেদী। পরে তিনি ২০২১ সালের (৭ আগস্ট) পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডা. সোলায়মান হোসেন মেহেদী যোগদান করেন।
এসএইচ/এমআই




