বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ঢাকা

দায় পাওয়া গেলে আদ-দ্বীনের নিবন্ধন বাতিল: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ জুন ২০২৬, ০৩:১৯ পিএম

শেয়ার করুন:

Hospital
দায় পেলে ব্যবস্থা নেবে সরকার। ছবি: সংগৃহীত

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় দায়ীদের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। এ ঘটনায় প্রতিষ্ঠান হিসেবে আদ-দ্বীন হাসপাতালের দায় পাওয়া গেলে নিবন্ধন বাতিল হতে পারে বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য পরিকল্পনা প্রণয়নে বিশেষজ্ঞদের নিয়ে আয়োজিত সভায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 


বিজ্ঞাপন


ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, ‘ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রতিষ্ঠান হিসেবে আদ-দ্বীন হাসপাতাল দায়ী হলে ব্যবস্থা নেওয়া হবে। দায় প্রমাণ হলে বাতিল হতে পারে নিবন্ধনও।’

এদিকে সকাল থেকেই আদ-দ্বীন হাসপাতালকে ঘিরে অবস্থান নিয়েছে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে ঠিক কী কারণে তারা সেখানে অবস্থান করছেন, তা জানা যায়নি।

জানতে চাইলে হাসপাতাল পক্ষ থেকে ঢাকা মেইলকে জানানো হয়, স্বাস্থ্য মন্ত্রণালয় বা অধিদফতরের পক্ষ থেকে তাদের কোনো নতুন নির্দেশনা দেওয়া হয়নি। হাসপাতালের সেবা কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে।

আরও পড়ুন

৬ শিশুর পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

পুলিশের অবস্থানের বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ‘কী কারণে পুলিশ অবস্থান করছে তা তাদের জানা নেই।’

এর আগে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া কারণ দর্শানোর জবাবে সরকার সন্তুষ্ট নয় বলে জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

মন্ত্রী বলেন, নবজাতক মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদফতরের দেওয়া শোকজের যে জবাব হাসপাতাল কর্তৃপক্ষ দিয়েছে, তাতে সরকার সন্তুষ্ট নয়। জবাবে অস্পষ্ট তথ্য দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে আলোচনা করে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে।

এমএইচ/জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর