বুধবার, ১০ জুন, ২০২৬, ঢাকা

আদ-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নয় সরকার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ জুন ২০২৬, ০১:৫৪ পিএম

শেয়ার করুন:

Add din Hos[ital
আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল-এর পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া কারণ দর্শানোর জবাবে সন্তুষ্ট নয় সরকার। এ ঘটনায় আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সরদার সাখাওয়াত হোসেন।

বুধবার (১০ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।


বিজ্ঞাপন


মন্ত্রী বলেন, নবজাতক মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদফতরের দেওয়া শোকজের যে জবাব হাসপাতাল কর্তৃপক্ষ দিয়েছে, তাতে সরকার সন্তুষ্ট নয়। জবাবে অস্পষ্ট তথ্য দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন তিনি। বিষয়টি নিয়ে আলোচনা করে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

গত ২৭ মে ভোরে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ভর্তি থাকা ছয় নবজাতক কয়েক ঘণ্টার ব্যবধানে মারা যায়। ঘটনাটি দেশজুড়ে আলোচনার জন্ম দেয়। পরে স্বাস্থ্য অধিদফতর এ ঘটনায় তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে।

তদন্ত কমিটির প্রতিবেদনে হাসপাতালের ব্যবস্থাপনা, পরিবেশগত অব্যবস্থাপনা এবং দায়িত্বে থাকা চিকিৎসক ও নার্সদের গাফিলতির বিভিন্ন বিষয় উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, সংশ্লিষ্ট ওয়ার্ডটি নবজাতক ও অস্ত্রোপচার-পরবর্তী রোগীদের জন্য উপযোগী ছিল না। সেখানে পর্যাপ্ত আলো-বাতাসের ব্যবস্থা ছিল না এবং শীতাতপনিয়ন্ত্রণ (এসি) ব্যবস্থাও ছিল অপ্রতুল ও অনিয়মিত।


বিজ্ঞাপন


প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ঘটনার সময় ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্ত কোনো চিকিৎসক উপস্থিত ছিলেন না। নবজাতকদের শারীরিক অবস্থার অবনতি ঘটলেও সময়মতো প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হয়নি।

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, জন্মের পর নবজাতকদের শারীরিক অবস্থা স্বাভাবিক ছিল। প্রসব-পরবর্তী জটিলতার কারণে বিশেষ চিকিৎসা বা ইনকিউবেটরের প্রয়োজন ছিল না। তবে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলেও যথাযথ চিকিৎসা ও জরুরি ব্যবস্থা গ্রহণে ঘাটতি ছিল। একই সঙ্গে হাসপাতালের কাঠামোগত সীমাবদ্ধতা, পর্যাপ্ত তত্ত্বাবধানের অভাব এবং প্রশাসনিক ত্রুটির বিষয়ও প্রতিবেদনে উঠে এসেছে।

এর আগে গত ৪ জুন স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান-এর সই করা এক চিঠিতে হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। এখন সেই জবাব পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর