রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ওয়ার্ডে ছয় শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গেছে পুলিশ।
বুধবার (২৭ মে) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ (ডিসি) শেখ জাহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি।
মৃত্যুর খবর নিশ্চিত করেছেন রমনা থানার ওসিও রাহাৎ খানও। ঢাকা মেইলকে ওসি বলেন, ভোরের দিকে শিশুগুলোর মৃত্যু হয়েছে। খবর পেয়ে আমরা হাসপাতালে এসেছি।
শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) গ্যাস লিকেজ থেকে এই প্রাণহানির ঘটনা ঘটেছে বলে শিশুদের স্বজনরা অভিযোগ করলেও এখনো এ ব্যাপারে পুলিশ বা হাসপাতাল কর্তৃপক্ষ কারও বক্তব্য পাওয়া যায়নি।
এমআইকে/এমআর




