আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসক, প্রশিক্ষণার্থী চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের দাবি কতটুকু যৌক্তিক ও গ্রহণযোগ্য, তা দেখে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।
সোমবার (৮ জুন) সকালে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
বিজ্ঞাপন
আন্দোলনরত মেডিকেল শিক্ষার্থী ও চিকিৎসকদের নিয়ে স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক তাদের নিয়ে বসবেন। গণতান্ত্রিক দেশ, আন্দোলন করার অধিকার সবার রয়েছে। আমরা দেখব তাদের দাবি কতটুকু যৌক্তিক এবং গ্রহণযোগ্য।
চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনো ওই পর্যায়ে যায়নি। তারা সেবা দিচ্ছেন এবং সেবা অব্যাহত রেখেছেন। আমরা আলোচনা করবো।
আরও পড়ুন
ডেঙ্গুর বিরুদ্ধে লড়াইটা সহজ নয়, সবাই মিলে লড়তে হবে: স্বাস্থ্যমন্ত্রী
৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীন হাসপাতালের অবহেলা স্পষ্ট: স্বাস্থ্যমন্ত্রী
আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিক্রিয়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের স্বাস্থ্যমন্ত্রী বলেন, তারা কী বলেছে না বলেছে সেটা আমাদের দেখার বিষয় নয়। আমাদের আইন মেনে কাজ করতে হয়। তারা সময় চেয়েছে, আদালতও অনেক সময় সময় দেয়; তাই আমরাও দুদিন সময় দিয়েছি।
বিজ্ঞাপন
মন্ত্রী বলেন, আমাদের উচ্চমানের আইনজীবী রয়েছে। তাদের সঙ্গে আলোচনা করে এগিয়ে যাচ্ছি। আমাদের তারা কী ক্ষতিপূরণ দেবে? আমরা দেখব তারা কী অপরাধ করেছে, সেই অনুযায়ী ব্যবস্থা নেব। আমরা আমাদের অবস্থানে ঠিক থাকব। সততা ও ন্যায় নিষ্ঠার ভিত্তিতে কাজ করে যাবো।
সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এমএ মুহিত, স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরী ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
এসএইচ/জেবি




