শনিবার, ৬ জুন, ২০২৬, ঢাকা

ডেঙ্গু প্রতিরোধে দুই-তিন দিনের মধ্যে মোবাইল টিম কাজ করবে: মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ জুন ২০২৬, ০৯:৫৭ এএম

শেয়ার করুন:

সাখাওয়াত হোসেন বকুল
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল

ডেঙ্গু প্রতিরোধে আগামী দুই-তিন দিনের মধ্যে সারাদেশে মোবাইল টিম কাজ করবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

শনিবার (৬ জুন) সকালে রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান ও জনসচেতনতামূলক র‌্যালির উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।


বিজ্ঞাপন


সাখাওয়াত হোসেন বকুল বলেন, জেলা প্রশাসকদের সঙ্গে মিটিং করেছি এবং বিভাগীয় প্রশাসকদের বলেছি, ম্যাজিস্ট্রেট দেওয়ার জন্য। ডেঙ্গু প্রতিরোধে সারাদেশে আগামী দুই-তিনের মধ্যে মোবাইল টিম কাজ করবে। আমরা একটা জনসচেতনতামূলক কাজে যাচ্ছি। দেশের বৃহত্তর জনগোষ্ঠীকে আমরা ডেঙ্গুর হাত থেকে বাঁচাতে চাই এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে চাই না; সবাই সচেতন হবে এটা চাই।

তিনি বলেন, প্রত্যেক দিন নিজ নিজ বাড়ি পরিস্কার রাখতে হবে। বাসায় জমাটবদ্ধ পানি না থাকে এবং ফুলের টবে পানি না থাকে; সেদিকে খেয়াল রাখতে হবে।

মন্ত্রী বলেন, শহরজুড়ে সচেতনতার জন্য মাইকিং করা হবে। বাসা-বাড়ি পরিস্কার রাখতে হবে। কোনো বাসার ছাদে লার্ভা পাওয়া গেলে জরিমানা করা হবে। বৃহত্তর জনগোষ্ঠীকে বাঁচানোর জন্য আমাদের দায়িত্ব রয়েছে মানুষের স্বাস্থ্যসেবা দেওয়া।

তিনি আরও বলেন, আমরা সবাইকে অনুরোধ করছি, সচেতনতা চালাচ্ছি এবং মাইকিং করছি। বাড়ির ভিতরে আঙ্গিনা, ছাদ-বাগান, বাড়ির ভিতরের ড্রেন, টয়লেটসহ সবকিছু পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সেখান থেকে মশা জন্মায়, সেখানে প্রতিরোধ করতে হবে।


বিজ্ঞাপন


স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, ঢাকার ২৮টি ওয়ার্ডে ডেঙ্গুর লার্ভা পাওয়া গেছে। এগুলোতে যখন মশা জন্মাবে এবং বড় হবে; তখন আমাদেরকে দৌড়ে কামড়াবে। কত হাতে মশা মারা যাবে?

তিনি আরও বলেন, সিটি কর্পোরেশনকে অনুরোধ করবো, আজকের পর থেকে শহরজুড়ে মাইকিং করে দেয়া। সেইসঙ্গে দুই-তিন পর পর মোবাইল টিম নিয়ে বাড়ি বাড়ি যাওয়া এবং ওয়ার্ডে ওয়ার্ডে যাওয়া আর যেই বাড়িতে লার্ভা পাওয়া যাবে, সেখানে জরিমানা করা।

সাখাওয়াত হোসেন বকুল বলেন, প্রাইভেট এবং সরকারি প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানকে পরিস্কার রাখতে হবে। ব্যবহৃত বাথরুম, ড্রেন এবং বাগানসহ পরিস্কার রাখতে হবে। কোনো সরকারি প্রতিষ্ঠানে লার্ভা পাওয়া গেলে ওই প্রতিষ্ঠানের প্রধানকে ব্যক্তিগতভাবে বড় আকারে জরিমানা করা হবে। বেসরকারি প্রতিষ্ঠানে পাওয়া গেলেও জরিমানা করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব মো. কামরুজামান চৌধুরী ও ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম প্রমুখ।

এসএইচ/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর