বুধবার, ৩ জুন, ২০২৬, ঢাকা

হাম ও উপসর্গে মৃত্যু ৬০০ ছাড়াল 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ জুন ২০২৬, ০৪:১১ পিএম

শেয়ার করুন:

ham dead

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে সাত শিশুর মৃত্যু হয়েছে।  তবে তাদের কারও শরীরে হাম রোগ নিশ্চিত হয়নি।  একই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে এক  হাজার ২১০ জন।  এ নিয়ে হাম উপসর্গ ও হাম রোগে মৃতের সংখ্যা ৬০১ জনে দাঁড়াল। 

বুধবার (৩ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনের তথ্য বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার।


বিজ্ঞাপন


অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ৯০ জনের প্রাণ গেছে। একই সময়ে সন্দেহভাজন হামে প্রাণহানির সংখ্যা ৫১১ জন। ফলে নিশ্চিত হাম ও সন্দেহভাজন হাম মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬০১ জনে।
 
এছাড়া ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৯ হাজার ১৯১ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৭৪ হাজার ৫৭২।  একই সময়ে হাম সন্দেহে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৬০ হাজার ১৫৮ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছেড়েছে ৫৫ হাজার ৯৪২ জন।

ক.ম/ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর