মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ঢাকা

পরিবার পরিকল্পনা অধিদফতরের দায়িত্বে আহসানুল আজিজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ জুন ২০২৬, ১২:১৬ পিএম

শেয়ার করুন:

পরিবার পরিকল্পনা অধিদফতরের দায়িত্বে আহসানুল আজিজ
এস এম আহসানুল আজিজ

পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালকের (ভারপ্রাপ্ত) দায়িত্ব পেয়েছেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) এস এম আহসানুল আজিজ। নতুন মহাপরিচালক যোগদান না করা পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

সোমবার (১ জুন) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সিনিয়র সহকারী সচিব সাধনা ত্রিপুরা স্বাক্ষরিত আদেশে বলা হয়, প্রশাসনিক কাজের সুবিধার্থে অতিরিক্ত সচিব (প্রশাসন) এস এম আহসানুল আজিজকে পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব (রুটিন দায়িত্ব) প্রদান করা হয়েছে।

আদেশে আরও উল্লেখ করা হয়, নতুন মহাপরিচালক দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে।

এমএইচ/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর