রোববার, ২৪ মে, ২০২৬, ঢাকা

মুগদা মেডিকেলে এক হাজার শয্যার অনুমোদন

প্রকাশিত: ২৪ মে ২০২৬, ০৫:০৮ পিএম

শেয়ার করুন:

এক হাজার শয্যার অনুমোদন পেল মুগদা মেডিকেল
মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতাল

রাজধানীর মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতাল ৫০০ শয্যা থেকে এক হাজার শয্যায় উন্নীতকরণের অনুমোদন পেয়েছে।  বৃহস্পতিবার (২১ মে) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত স্মারকে অর্থ বিভাগের সম্মতির পরিপ্রেক্ষিতে, এ সংক্রান্ত যাবতীয় বিধি-বিধান, আনুষ্ঠানিকতা ও নিয়ম-কানুন যথাযথভাবে প্রতিপালনের শর্তে মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা, ঢাকার শয্যা সংখ্যা ৫০০ হতে ১০০০ শয্যায় উন্নীতকরণ ও বর্ধিত শয্যায় সেবা কার্যক্রম চালুর প্রশাসনিক অনুমোদন হলো।


বিজ্ঞাপন


এর মধ্য দিয়ে হাসপাতালটিকে এক হাজার শয্যায় উন্নীতকরণের সম্মতি দিয়েছে অর্থ বিভাগ। চিঠির অনুলিপি স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ও মুগদা মেডিকেলের পরিচালকের কাছে পাঠানো হয়েছে।

এর আগে স্বাস্থ্য সেবা বিভাগ জানিয়েছে, এ সংক্রান্ত যাবতীয় বিধি-বিধান, আনুষ্ঠানিকতা ও নিয়ম-কানুন যথাযথভাবে প্রতিপালনের শর্তে স্বাস্থ্য সেবা বিভাগের অধীন বর্ণিত স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের শয্যা সংখ্যা বৃদ্ধি ও বর্ধিত শয্যায় সেবা কার্যক্রম চালুকরণে অর্থ বিভাগের সম্মতি নির্দেশক্রমে জ্ঞাপন করা হলো।

এসএইচ/ক.ম 

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর