শুক্রবার, ২২ মে, ২০২৬, ঢাকা

হাম রোগীকে ১০০ টাকায় অ্যাম্বুলেন্স দেবে গণস্বাস্থ্য

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ মে ২০২৬, ০৭:২০ পিএম

শেয়ার করুন:

হাম রোগীকে ১০০ টাকায় অ্যাম্বুলেন্স দেবে গণস্বাস্থ্য

ঢাকা শহরের মধ্যে যেকোনো এলাকায় হামে আক্রান্ত রোগীকে ১০০ টাকায় অ্যাম্বুলেন্স সেবা দেবে ঢাকার গণস্বাস্থ্য নগর হাসপাতাল। এছাড়াও হাসপাতালটিতে হামরোগীর চিকিৎসায় আইসোলেশন ইউনিট চালু রয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 


বিজ্ঞাপন


বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে হাম (Measles) রোগের প্রাদুর্ভাবের প্রেক্ষিতে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দাদের হামের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ধানমন্ডিস্থ ‘গণস্বাস্থ্য নগর হাসপাতাল আইসোলেশন ইউনিট’ চালু আছে। এছাড়াও ঢাকা শহরের অভ্যন্তরে যেকোনো হামে আক্রান্ত রোগীকে আনা-নেওয়ার জন্য বিশেষ অ্যাম্বুলেন্স সেবা চালু করা হয়েছে। অ্যাম্বুলেন্স ফি মাত্র ১০০ টাকা। 

হামের বিস্তার রোধে অসুস্থ শিশুকে অন্যদের থেকে আলাদা রাখা এবং দ্রুত চিকিৎসক দেখানোর পরামর্শ দিয়েছে গণস্বাস্থ্য নগর হাসপাতাল।

অ্যাম্বুলেন্স সেবার জন্য যোগাযোগ: হাসপাতাল: ০১৯৫৮২৭৭৮০০, আল-আমিন (অ্যাম্বুলেন্স ড্রাইভার): ০১৩১৭৮৩৪৭৫৬

এসএইচ/ক.ম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর