বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ঢাকা

কুর্মিটোলা জেনারেল হাসপাতালের নাম পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ মে ২০২৬, ০২:২৯ পিএম

শেয়ার করুন:

kurmitola-hospital-dmail
ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতাল। -ফাইল ছবি

ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালের নাম পরিবর্তন করে 'কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতাল' নামে নামকরণ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৯ মে) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


এতে বলা হয়, কুর্মিটোলা জেনারেল হাসপাতালকে 'কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতাল' (Kurmitola Multicare Specialized Hospital) নামে নামকরণ করা হলো।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে, বলা হয় প্রজ্ঞাপনে।

অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রজ্ঞাপনের অনুলিপি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক,স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিবসহ সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে।


বিজ্ঞাপন


এসএইচ/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর