বুধবার, ২০ মে, ২০২৬, ঢাকা

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ মে ২০২৬, ০৪:৫০ পিএম

শেয়ার করুন:

ham
এআই দিয়ে বানানো ছবি

দেশে ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে ১১ শিশু মারা গেছে। এর মধ্যে দুজনের শরীরে নিশ্চিত হাম রোগ ধরা পড়েছে। বাকিদের শরীরে হামের উপসর্গ ছিল। 

মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। 


বিজ্ঞাপন


সোমবার (১৮ মে) সকাল ৮টা থেকে মঙ্গলবার (১৯ মে) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এই ১১ জনের মৃত্যু হয়েছে।  

 গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে যে ৯টি শিশু মারা গেছে, তাদের ভৌগোলিক বিশ্লেষণে দেখা গেছে ঢাকা ও সিলেট বিভাগে সবচেয়ে বেশি ৩ জন করে শিশু প্রাণ হারিয়েছে। এ ছাড়া চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনা বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে। জেলাভিত্তিক পরিসংখ্যানে এই সময়ে ঢাকা এবং সিলেটের মৌলভীবাজার জেলায় সবচেয়ে বেশি দুজন করে শিশুর মৃত্যু রেকর্ড করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে এক হাজার ২৬৪ জন সন্দেহভাজন হামের রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছে এক হাজার ১১৫ জন এবং চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ১ হাজার ১১০ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে আরও ৭৩ জনের শরীরে নিশ্চিতভাবে হামের রোগ নির্ণয় বা শনাক্ত করা সম্ভব হয়েছে।

বিভাগভিত্তিক তথ্য বিশ্লেষণ করে সরকারি প্রতিবেদনে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় দেশের মধ্যে সবচেয়ে বেশি ৫৪৪ জন সন্দেহভাজন হামের রোগী চিহ্নিত করা হয়েছে ঢাকা বিভাগে। এই তালিকায় ঢাকার পরেই দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে চট্টগ্রাম বিভাগ যেখানে ২৩০ জন এবং তৃতীয় অবস্থানে থাকা বরিশাল বিভাগে ১৪৭ জন নতুন রোগী পাওয়া গেছে। ল্যাব টেস্টে নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার ক্ষেত্রেও ঢাকা বিভাগ দেশের মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে, যেখানে একদিনেই সর্বোচ্চ ৫৪ জনের হাম পজিটিভ এসেছে।


বিজ্ঞাপন


ক.ম/ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর