হাম ও সন্দেহজনক হাম রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে দেশের সব সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের জন্য পাঁচ দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
মঙ্গলবার (১৯ মে) অধিদফরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু মঈনুল আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
নির্দেশনায় বলা হয়েছে, সকল সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হাম ও সন্দেহজনক হাম রোগীদের চিকিৎসার জন্য আলাদা ওয়ার্ড বা কেবিন নির্ধারণ করতে হবে। একইসঙ্গে এসব রোগীকে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিতে হবে।
এতে আরও বলা হয়, হাম আইসোলেশন ওয়ার্ডে পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিশ্চিত করতে হবে। ছুটির দিনসহ প্রতিদিন সকাল ও বিকালে বিশেষজ্ঞ চিকিৎসককে রাউন্ড দিতে হবে।
এছাড়া প্রত্যেক ভর্তিকৃত রোগীর সঙ্গে সর্বোচ্চ একজন অভিভাবক বা দর্শনার্থী অবস্থান কিংবা প্রবেশ করতে পারবেন বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
ভর্তিকৃত রোগীদের তথ্য প্রতিদিন এমআইএস সার্ভারে আপলোড করার নির্দেশও দেওয়া হয়েছে। প্রয়োজনে ০১৭৫৯১১৪৪৮৮ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
বিজ্ঞাপন
এম/এএস




