বুধবার, ১৩ মে, ২০২৬, ঢাকা

চার শতাধিক চিকিৎসককে নিয়ে এলএসবির ম্যারাথন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ মে ২০২৬, ০৪:৫৮ পিএম

শেয়ার করুন:

চার শতাধিক চিকিৎসককে নিয়ে এলএসবির ম্যারাথন
লিপিড সোসাইটি অব বাংলাদেশ (এলএসবি)।

উচ্চ রক্তচাপ নিয়ে সচেতনতা বাড়াতে চার শতাধিক চিকিৎসককে নিয়ে ম্যারাথনের আয়োজন করেছে লিপিড সোসাইটি অব বাংলাদেশ (এলএসবি)। আগামী শুক্রবার সকাল সাড়ে ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ থেকে এ ম্যারাথন শুরু হবে।

এ বিষয়ে লিপিড সোসাইটি অব বাংলাদেশ (এলএসবি)-এর সভাপতি অধ্যাপক মোখলেসুর রহমান বুধবার (১৩ মে) জানান, লিপিড সোসাইটি অব বাংলাদেশ একটি অলাভজনক গবেষণাধর্মী সংগঠন। দেশের স্বনামধন্য কার্ডিওলজিস্ট, নিউরোলজিস্ট ও কার্ডিয়াক সার্জনদের নিয়ে এটি গঠিত। রক্তে চর্বির আধিক্য বা ডিসলিপিডেমিয়া হৃদরোগ ও স্ট্রোকের অন্যতম কারণ। এটি নিয়ন্ত্রণে রাখা গেলে এসব রোগ প্রতিরোধ করা সম্ভব। এ বিষয়েই কাজ করছে লিপিড সোসাইটি অব বাংলাদেশ।


বিজ্ঞাপন


সোসাইটির সাধারণ সম্পাদক ডা. শোয়েব মোমেন মজুমদার বলেন, ডিসলিপিডেমিয়া নিয়ে এলএসবি একাধিক গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছে। বাংলাদেশে এ বিষয়ে অন্য কোনো প্রতিষ্ঠান এতটা কাজ করেনি। পাশাপাশি হৃদরোগ ও স্ট্রোক প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করছে এলএসবি। ইতোমধ্যে চিকিৎসকদের অংশগ্রহণে চারবার ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

এলএসবি’র সায়েন্টিফিক সেক্রেটারি ও মিডিয়া টিমের আহ্বায়ক ডা. হুমায়ুন কবীর হিমু বলেন, উচ্চ রক্তচাপ হৃদরোগ ও স্ট্রোকের অন্যতম প্রধান কারণ। এটি নিয়ন্ত্রণে রাখা গেলে বহু জটিল রোগ প্রতিরোধ করা সম্ভব।

সংগঠনটির উদ্যোগে আয়োজিত এ ম্যারাথনে প্রায় চার শতাধিক চিকিৎসক অংশ নেবেন। এতে ২ কিলোমিটার ও ৫ কিলোমিটার দৌড় থাকবে। আগামী ১৫ মে শুক্রবার ভোর সাড়ে ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হবে।

এসএইচ/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর