রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

দক্ষ চিকিৎসক আছেন, কিন্তু আমাদের সামর্থ্য নেই: ঢামেক পরিচালক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ০১:২০ পিএম

শেয়ার করুন:

DMHS
ঢাকা মেডিকেলের ডা. মিলন অডিটোরিয়ামে এক আলোচনা সভায় প্রতিষ্ঠানটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। ছবি: ঢাকা মেইল

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দক্ষ চিকিৎসক রয়েছে, যথাযথ সামর্থ্য নেই বলে মন্তব্য করেছেন প্রতিষ্ঠানটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

রোববার (১৯ এপ্রিল) সকালে ঢাকা মেডিকেলের ডা. মিলন অডিটোরিয়ামে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। 


বিজ্ঞাপন


ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, ‘ইনডোরে ৪ হাজার রোগী প্রতিদিন ভর্তি থাকে। সেইসঙ্গে আউটডোরে সবমিলিয়ে ৭ হাজার রোগী দেখতে হয়। দেড় হাজার রোগী বেডের বাহিরে থাকে। এতো রোগীর সেবা দেওয়ার সক্ষমতা কি আমাদের আছে? সেটা কিন্তু আমাদের নেই।’

তিনি বলেন, ‘বেসিক টেস্টগুলোও রোগীদের আমরা করে দিতে পারি না। টেকনোলজিস্টের ঘাটতি আছে। প্যাথলজি বিভাগে সংকট রয়েছে। আমাদের দক্ষ চিকিৎসক রয়েছে, কিন্তু সামর্থ্য নেই। অটোমেশনের জন্য কাজ করছি, সেখানে প্রায় ৩০ কোটি টাকা দরকার।’

তিনি আরও বলেন, ‘সীমাবদ্ধ বাজেটের মধ্যে অল্প অল্প করে এগিয়ে যাচ্ছি। যা কিছু করার বাজেটের মধ্যেই করতে হবে। আমরা কি অ্যাডভ্যান্স করবো? বেসিকটাই দিতে পারছি না। আমরা রোগীকে অনেক ভালো সেবা দেওয়ার পরও রোগীর যথাযথ সন্তুষ্ট থাকে না। তবুও আমরা থেমে থাকবো না এবং এগিয়ে যাবো।’


বিজ্ঞাপন


ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, ‘চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধে বেশি গুরুত্ব দিতে হবে। রোগ শনাক্ত হলে যত দ্রুত সম্ভব চিকিৎসা করতে হবে।’

আলোচনা সভায় ওজিএসবির সভাপতি অধ্যাপক ডা. ফিরোজা বেগম, ঢাকা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মুসাররাত সুলতানা, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. তাবাসসুম পারভীনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

এসএইচ/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর