শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ঢাকা

সরকারি হাসপাতালে কোনো অনিয়ম পেলে শাস্তি: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬, ০৯:১২ এএম

শেয়ার করুন:

সরকারি হাসপাতালে কোনো অনিয়ম পেলে শাস্তি: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, সারাদেশের সরকারি হাসপাতালে কোনো ধরনের অনিয়ম পেলে দোষীদের শাস্তি দেওয়া হবে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।


বিজ্ঞাপন


জানা গেছে, হাসপাতালটিতে এন্টির‌্যাবিস ভ্যাকসিন থাকার পরও নেই উল্লেখ করে নোটিশ দেওয়া হয়। পরে বিষয়টি অনুসন্ধানে আসেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন তিনি। মন্ত্রীকে কাছে পেয়ে সোহরাওয়ার্দী হাসপাতালের নানা অব্যবস্থাপনা তুলে ধরেন রোগীরা।

এ সময় সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, কে বা কারা নোটিশ লাগিয়েছে হাসপাতালে ভ্যাকসিন নেই। অথচ হাসপাতালে ভ্যাকসিন আছে। আর কে নোটিশটি লাগিয়েছে বিষয়টি তদন্ত করার জন্য নির্দেশ দিয়েছি। এই ধরনের কাজ কে করলো? বের করতে হবে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নিবো।

এসএইচ/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর