বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

বাংলাদেশকে হাম-রুবেলার ২ কোটির বেশি টিকা দেবে যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ০৫:১৫ এএম

শেয়ার করুন:

H
ছবি- ঢাকা মেইল

বাংলাদেশের শিশুদের জন্য ২ কোটি ১৯ লাখের বেশি হাম-রুবেলার জরুরি টিকা দেবে মার্কিন যুক্তরাষ্ট্র।

বুধবার (১৫ এপ্রিল) ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।


বিজ্ঞাপন


এতে বলা হয়, যুক্তরাষ্ট্র ইউনিসেফের মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে জরুরি হাম-রুবেলা টিকাদান কর্মসূচিতে সহায়তা করছে। এই কর্মসূচির আওতায় ২ কোটি ১৯ লাখের বেশি টিকা প্রদান করা হবে, যা পাঁচ বছরের কম বয়সি ১ কোটি ২০ লাখ শিশুকে সুরক্ষা দেবে।

এই উদ্যোগ ট্রাম্প প্রশাসনের আমেরিকা ফার্স্ট গ্লোবাল হেলথ স্ট্র্যাটেজির প্রতিফলন। বিদেশে রোগের প্রাদুর্ভাব প্রতিরোধ করা হলে তা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ-উভয় দেশকেই নিরাপদ রাখে, বৈশ্বিক স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করে এবং সংক্রামক রোগ থেকে জনগণকে সুরক্ষিত রাখে।

এদিকে বাংলাদেশে ভয়ানক আকার ধারণ করেছে হাম। গত এক মাসে হাম ও এর লক্ষণ নিয়ে প্রায় ২০০ শিশু মারা গেছে। যা চিন্তায় ফেলে দিয়েছে সরকারসহ সারাদেশের মানুষকে।

এএইচ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর