সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ঢাকা

যথাযোগ্য মর্যাদায় বিএমইউতে বিশ্ব পারকিনসন্স দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ০২:০৮ পিএম

শেয়ার করুন:

যথাযোগ্য মর্যাদায় বিএমইউতে বিশ্ব পারকিনসন্স দিবস উদযাপন

বিশ্ব পারকিনসন্স দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে বাংলাদেশে মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)। শনিবার (১১ এপ্রিল) দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বি ব্লক থেকে একটি জনসচেতনামূলক র‌্যালি বের করা হয়।

র‌্যালির উদ্বোধন করেন বিএমইউ’র ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। উদ্বোধনী বক্তব্যে তিনি পারকিনসন্স রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরে বলেন, ‘এই রোগ নিয়ে সচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি। আক্রান্ত রোগীদের সচেতন করা এবং তাদের জন্য প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করা গেলে তাদের জীবনযাত্রার মান উল্লেখযোগ্যভাবে উন্নত করা সম্ভব।’


বিজ্ঞাপন


তিনি আরো বলেন, ‘দেশে পারকিনসন্স রোগের প্রকৃত প্রাদুর্ভাব, স্বাস্থ্যখাতে এর প্রভাব এবং এ বিষয়ে একটি পূর্ণাঙ্গ এপিডেমিওলজিক্যাল জরিপ পরিচালনা করা প্রয়োজন। এর মাধ্যমে জনগোষ্ঠীর মধ্যে আক্রান্তের হার, রোগের ধরন, স্বাস্থ্যগত অবস্থা ও ঝুঁকির কারণগুলো নির্ধারণ করা যাবে। যা ভবিষ্যতে রোগ প্রতিরোধ এবং জনস্বাস্থ্যের ঝুঁকি কমাতে কার্যকর ভূমিকা রাখবে।’

র‌্যালিতে অংশ নেন বিএমইউ’র নিউরোলজি বিভাগের অধ্যাপক ডা. কনোজ কুমার বর্মন, অধ্যাপক ডা. শেখ মাহাবুব আলম, ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম, নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. মাসুদ রানা, সহযোগী অধ্যাপক ডা. আনিছ আহমেদ, সহযোগী অধ্যাপক ডা. কাজী জান্নাত আরা এবং উপাচার্যের একান্ত সচিব লুৎফর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, চিকিৎসক ও রেসিডেন্টরা।

র‌্যালিতে পারকিনসন্স রোগের লক্ষণ সম্পর্কে জানানো হয়— হাত-পা কাঁপা, চলাফেরায় ধীরগতি, মাংসপেশী শক্ত হয়ে যাওয়া এবং শরীরের ভারসাম্য হারানো এ রোগের প্রধান উপসর্গ।

এসএইচ/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর