শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ঢাকা

২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে চারজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ পিএম

শেয়ার করুন:

২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে চারজনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে চারজনের মৃত্যুর কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। শুক্রবার (১০ এপ্রিল) অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

একই সময়ে হামে আক্রান্ত হয়েছে ১৬৮ জন। আর সন্দেহজনক মোট হাম রোগীর সংখ্যা এক  হাজার ১৭৭ জন।


বিজ্ঞাপন


অধিদফতরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ২৩ জন এবং হামের লক্ষণ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৪৪ জনে। আর ২৭ দিনে হামে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪০৯ জন। এ সময়ে সন্দেহজনক মোট হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৪৯৭ জনে।

এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন আট হাজার ৯১০ জন। চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন ছয়  হাজার ৬০৯ জন।

ক.ম/ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর