মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ঢাকা

​স্বাস্থ্য অধিদফতরের নতুন অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ফোয়ারা তাসমীম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬, ০৯:৩৫ পিএম

শেয়ার করুন:

​স্বাস্থ্য অধিদফতরের নতুন অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ফোয়ারা তাসমীম

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন, চলতি দায়িত্ব) পদে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের অধ্যাপক (প্লাস্টিক সার্জারি) ডা. ফোয়ারা তাসমীমকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


এতে বলা হয়, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে তাদের নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন ও দায়িত্ব প্রদান করা হলো–

প্রজ্ঞাপন অনুযায়ী, স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. শেখ ছাইদুল হককে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে একই অধিদফতরে পদায়ন করা হয়েছে। তার পদে অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীমকে নিয়োগ দেওয়া হয়েছে।

অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম কর্মজীবনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে কাজ করেছেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারি করা এ প্রজ্ঞাপনে বলা হয়, বদলিকৃত কর্মকর্তাদের আগামী ১ এপ্রিলের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ২ এপ্রিল থেকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) হিসেবে গণ্য হবেন।


বিজ্ঞাপন


এসএইচ/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর