শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ঢাকা

রাজধানীতে ডার্মাটোলজি ফাউন্ডেশনের প্রশিক্ষণ শুরু

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ২৭ মার্চ ২০২৬, ০৩:১৬ পিএম

শেয়ার করুন:

রাজধানীতে ডারমেটোলজি ফাউন্ডেশনের প্রশিক্ষণ শুরু
‘ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি’ কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন। ছবি: আয়োজকদের সৌজন্যে

রাজধানীতে ‘ডারমাটোলজি ফাউন্ডেশন অফ বাংলাদেশ’ আয়োজিত ‘ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি’ কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম আজ শুক্রবার (২৭ মার্চ) অনুষ্ঠিত হয়েছে। পান্থপথে ১৯/৩ এনা শাকুর এমারাতে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকসে এই প্রশিক্ষণ হয়।  
 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকসের কর্ণধার অধ্যাপক ডা. সৈয়দ আফজালুল করিম। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক আমিনুল ইসলাম, মাহাবুবুর রহমান শাহীন, এ এন এম হুমায়ুন কবির, অধ্যাপক এম এ আব্দুল ওহাব, ডা. সাব্বির হোসেন, স্কয়ার ফার্মার এ এন এম হুমায়ুন কবির ও ‘আমরা নারী’ ও ‘আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী এম এম জাহিদুর রহমান বিপ্লব। 

অধ্যাপক ডা. সৈয়দ আফজালুল করিম বলেন, ‘মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ হলো ত্বক—যা আমাদের শরীরকে বাহ্যিক পরিবেশের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে এবং সৌন্দর্য ও সুস্থতার অন্যতম প্রতীক হিসেবে বিবেচিত। স্কিন এন্ড এয়েস্থেটিকসের গুরুত্ব এখানেই, যেখানে শুধু রোগ নিরাময় নয়, বরং ত্বকের সার্বিক যত্ন, পুনরুদ্ধার এবং আত্মবিশ্বাস বৃদ্ধির বিষয়টি সমানভাবে গুরুত্ব পায়। সঠিক ও বিশেষায়িত প্রশিক্ষণের মাধ্যমে স্কিন সম্পর্কিত চিকিৎসা সেবা আরও কার্যকর ও ফলপ্রসূ হয়ে ওঠে, যা একজন রোগীর শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’


বিজ্ঞাপন


বক্তারা তাদের আলোচনায় ত্বকের গুরুত্ব ও এর উপর বিশেষায়িত প্রশিক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তারা বলেন, আধুনিক চিকিৎসা ব্যবস্থায় স্কিন বা ত্বক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ, এবং এ বিষয়ে দক্ষতা অর্জনের মাধ্যমে চিকিৎসা সেবাকে আরও উন্নত, কার্যকর ও রোগীবান্ধব করা সম্ভব।

উল্লেখ্য, ঢাকার ওয়েস্ট পান্থপথে অবস্থিত অরোরা স্কিন এন্ড এয়েস্থেটিকস ২০১৩ সালে অভিজ্ঞ চর্মরোগ বিশেষজ্ঞদের উদ্যোগে প্রতিষ্ঠিত একটি আধুনিক ও স্বনামধন্য প্রতিষ্ঠান। ত্বক, চুল, নখ ও যৌনরোগের চিকিৎসায় এটি ইতোমধ্যে আস্থা ও সুনামের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দক্ষ ডার্মাটোলজিস্ট, নিউট্রিশনিস্ট ও প্লাস্টিক সার্জনের সমন্বয়ে এখানে আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দেওয়া হয়। -বিজ্ঞপ্তি 

ক.ম/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর