সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ঢাকা

ভুল ইনজেকশনে রোগীর মৃত্যু, দুই নার্সের বিরুদ্ধে তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ মার্চ ২০২৬, ০৩:১৬ পিএম

শেয়ার করুন:

ভুল ইনজেকশনে রোগীর মৃত্যু, দুই নার্সের বিরুদ্ধে তদন্ত কমিটি
ভুল ইনজেকশনে রোগীর মৃত্যু, দুই নার্সের বিরুদ্ধে তদন্ত কমিটি

ভুল ইনজেকশন প্রয়োগের মাধ্যমে দুইজন রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের দুই নার্সের বিরুদ্ধে। এ ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ।

রোববার (১৫ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।


বিজ্ঞাপন


হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ১৫ মার্চ ২০২৬ তারিখ সকালে এই হাসপাতালের মহিলা নাক, কান, গলা বিভাগে কর্তব্যরত দুইজন সিনিয়র স্টাফ নার্স মলিনা রানী হালদার ও হেলেন অধিকারীর বিরুদ্ধে রোগীর স্বজনদের অভিযোগ তারা ওয়ার্ডে ভর্তিকৃত রোগী হেলেনা (৪৮) ও শেফালি (৭০) হয়কে ভুল ইনজেকশন প্রয়োগ করেন। ফলে রোগীরা তাৎক্ষণিকভাবে মারা গেছেন। উল্লেখিত বিষয়ে সঠিকতা যাচাইয়ের নিমিত্তে নিম্নে বর্নিত কর্মকর্তাগনের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হলো।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক (নাক, কান, গলা) ডা. আমিনুল হককে সভাপতি করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অপর দুই সদস্য হলেন– হাসপাতালটির উপ-সেবা তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) মোসাম্মৎ শাহানাজ পারভীন ও আবাসিক সার্জন (নাক, কান ও গলা) ডা. আল মামুন খান।

কমিটিকে আগামী ১ কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটির প্রতিবেদনের জন্য অনুরোধ জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।


বিজ্ঞাপন


এসএইচ/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর