বুধবার, ১১ মার্চ, ২০২৬, ঢাকা

স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত ডিজি প্রভাত চন্দ্র বিশ্বাস

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০ মার্চ ২০২৬, ০৫:২৭ পিএম

শেয়ার করুন:

H
স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত ডিজি প্রভাত চন্দ্র বিশ্বাস। ছবি- সংগৃহীত

স্বাস্থ্য অধিদফতরে ভারপ্রাপ্ত মহাপরিচালক (ডিজি) হিসেবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগের চিকিৎসক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসকে নিয়োগ দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (১০ মার্চ) স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সানজীদা শারমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়েছে।


বিজ্ঞাপন


প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের এই কর্মকর্তাকে তার নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপনটির অনুলিপি ইতোমধ্যে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং স্বাস্থ্য অধিদফতরের সংশ্লিষ্ট সকল দফতরে প্রয়োজনীয় কার্যার্থে পাঠানো হয়েছে।

অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের একজন কর্মকর্তা। তিনি ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুয়া) নির্বাহী কমিটির একজন সদস্য।

বিইউ/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর