রোববার, ৮ মার্চ, ২০২৬, ঢাকা

মানসিক হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীকে পেয়ে রোগীদের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ মার্চ ২০২৬, ১১:৫৯ এএম

শেয়ার করুন:

মানসিক হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীকে পেয়ে রোগীদের অভিযোগ

হঠাৎ রাজধানীর জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। বোরবার (৮ মার্চ) সকাল ১০টার দিকে পরিদর্শন করেন তিনি। এতে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতও উপস্থিত ছিলেন।

এসময় রোগীরা মন্ত্রীকে বলেন, হাসপাতালের খাবারের মান ও পরিবেশ খুবই খারাপ। প্রচুর পরিমাণে ছারপোকা রয়েছে এবং রাতে ঘুমানো যায় না। সেইসঙ্গে তেলাপোকার জন্য কিছু রাখা যায় না। মশার উপদ্রুবও রয়েছে।


বিজ্ঞাপন


তারা বলেন, হাসপাতাল থেকে যে খাবার দেয়, তার মান ভালো না এবং খাওয়া যায় না। বাহির থেকে খাবার কিনে নিয়ে এসে খেতে হয়। রোগীরা হাসপাতালের খাবার খেতে পারে না।

স্বজনরা বলেন, রোগীর সঙ্গে যারা আসেন, তারাও অসুস্থ হয়ে যায় এতো অস্বাস্থ্যকর পরিবেশ। তেলাপোকা, ছারপোকা ইত্যাদি খাবার নষ্ট করে দেয়।

এসময় রোগীরা স্বাস্থ্যমন্ত্রীকে রক্তমাখা বেড দেখান, যেখানে রক্তে বেড লাল হয়ে আছে।

হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. মাহবুবুর রহমান স্বাস্থ্যমন্ত্রীকে বলেন, এতো তেলাপোকা আর ছারপোকা, পারতেছি না। ব্যর্থতা আছে। ছারপোকা প্রতিরোধের ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু কমছে না।


বিজ্ঞাপন


পরিদর্শনকালে বিস্মিত হন স্বাস্থ্যমন্ত্রী। তিনি পরিচালককে বলেন, ‘ছারপোকার পেট ভর্তি রক্ত, রোগীরা ঘুমাবে কীভাবে?’

পাশ থেকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত পরিচালককে বলেন, দেড় মাস ধরে ডেঙ্গু সময় যাচ্ছে। আপনি জানেন এবং দেখেন। তবুও এমন কেন?

এসময় স্বাস্থ্যমন্ত্রী রান্না ঘর পরিদর্শন করেন এবং রুটির মেয়াদ আছে কিনা তাও দেখেন।

এসএইচ/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর