বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ঢাকা

বিএমইউতে ৮০০ নার্স নিয়োগ: অনিয়মের অভিযোগে নার্সদের আন্দোলন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৮ পিএম

শেয়ার করুন:

বিএমইউর নতুন উদ্যোগে ব্যাপক সাড়া, অনলাইন টিকিটে সেবা নিলেন ১ লাখ রোগী
বিএমইউর নতুন উদ্যোগে ব্যাপক সাড়া, অনলাইন টিকিটে সেবা নিলেন ১ লাখ রোগী

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) ৮০০ নার্স নিয়োগকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে উপাচার্যকে ঘেরাও করে আন্দোলন করছেন নার্সরা।

রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে তারা বিশ্ববিদ্যালয়ের উপচার্যকে ঘেরাও করেন।


বিজ্ঞাপন


আন্দোলনরত নার্সদের অভিযোগ, নিয়োগ প্রক্রিয়ায় লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ এবং নিয়োগপ্রাপ্ত প্রায় ৩০০ জন যোগ্য নার্সকে গোপনে বাদ দেওয়া হয়েছে। তাদের পরিবর্তে টাকার বিনিময়ে আরও ৩০০ জন নার্সকে নিয়োগ দেওয়া হয়েছে। এসব সিদ্ধান্ত উপাচার্যকে না জানিয়ে একটি চক্র গোপনে বাস্তবায়ন করেছে বলে দাবি করেন আন্দোলনকারীরা।

নার্সদের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে স্বচ্ছ নিয়োগের দাবিতে তারা অপেক্ষা করলেও কর্তৃপক্ষ বিষয়টি আমলে নেয়নি। ফলে বাধ্য হয়েই তারা আন্দোলনে নামেন। এ সময় তারা অবিলম্বে অনিয়মের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া এবং বাদ পড়া যোগ্য নার্সদের পুনর্বহালের দাবি জানান।

এর আগে গত বছরের ১১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে বলা হয় ৮০০ জন সিনিয়র স্টাফ নার্স নিয়োগ দেবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ নিয়োগ দেওয়া হবে। এর বাইরে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য ৫ শতাংশ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ১ শতাংশ এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ১ শতাংশ সংরক্ষিত থাকবে।

আবেদনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতায় বলা হয় ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি অথবা বিএসসি ইন নার্সিং ডিগ্রি (বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক রেজিস্টার্ড হতে হবে)।

এসএইচ/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর