শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ঢাকা

‘২১ বছরে ৫৫ লাখের বেশি মানুষকে সেবা দিয়েছে সিআইপিআরবি’

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৬ পিএম

শেয়ার করুন:

‘২১ বছরে ৫৫ লাখের বেশি মানুষকে সেবা দিয়েছে সিআইপিআরবি’
‘২১ বছরে ৫৫ লাখের বেশি মানুষকে সেবা দিয়েছে সিআইপিআরবি’। ছবি: সংগৃহীত

জনস্বাস্থ্য গবেষণায় কাজ করা সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ (সিআইপিআরবি) ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। ২০০৫ সালের ৬ ফেব্রুয়ারি যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি ইনজুরি প্রতিরোধকে মূল লক্ষ্য ধরে এগিয়ে আসলেও গত একুশ বছরে মা ও শিশু স্বাস্থ্য, পুষ্টি, মানসিক স্বাস্থ্য, সংক্রামক ও অসংক্রামক রোগসহ জনস্বাস্থ্যের বহুমাত্রিক ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সিআইপিআরবির ২১ বছরের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন প্রতিষ্ঠানটির হেলথ সিস্টেম রিসার্চ অ্যান্ড রোড ট্রাফিক ইনজুরি প্রিভেনশন ইউনিটের ডিরেক্টর ড. সেলিম মাহমুদ চৌধুরী।


বিজ্ঞাপন


প্রতিষ্ঠানটির  রিপ্রোডাকটিভ অ্যান্ড চাইল্ড হেলথ ডিভিশন ডিরেক্টর অধ্যাপক ড. এম এ হালিম ভবিষ্যৎ নেতৃত্বকে উদ্ভাবনী সক্ষমতা ও প্রতিষ্ঠানের মানোন্নয়নে কাজ করার পরামর্শ দেন। স্মৃতিচারণ ও প্রতিশ্রুতি পর্বে সদস্যরা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকার গর্বময় মুহূর্তগুলো স্মরণ করেন এবং ভবিষ্যতে আরও অগ্রগতি আনার অঙ্গীকার ব্যক্ত করেন।

picture

উপ-নির্বাহী পরিচালক ড. আমিনুর রহমান প্রতিষ্ঠানের অর্জন তুলে ধরে সংশ্লিষ্ট সকলের অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নির্বাহী পরিচালক অধ্যাপক ড. একেএম ফজলুর রহমান বলেন, সিআইপিআরবি পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে উদ্ভূত সমস্যার কার্যকর সমাধান করবে এবং মানব কল্যাণের ব্রতকে এগিয়ে নিয়ে যাবে।


বিজ্ঞাপন


এতে জানানো হয়, সিআইপিআরবির গবেষক ও ছয় হাজারের বেশি কর্মীর সম্মিলিত প্রচেষ্টায় দেশের ৫৫ লাখের বেশি মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সেবা পেয়েছেন। প্রতিষ্ঠানটি ২০০-এর বেশি গবেষণা, জাতীয় নীতিমালা, কর্মদক্ষতা উন্নয়ন ও আন্তর্জাতিক প্রতিবেদনে অবদান রেখেছে, যা দেশের জনস্বাস্থ্যের উন্নয়নে এক গৌরবময় অধ্যায়।

সমাপনী বক্তব্য দেন কর্নেল (অব.) ইমরান উল্লাহ সরকার। তিনি সততা, নিয়মানুবর্তিতা ও আন্তরিকতার মাধ্যমে সিআইপিআরবি’কে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

বিইউ/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর