বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, নতুন রোগী ৩১৯

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ জুলাই ২০২৫, ০৫:০০ পিএম

শেয়ার করুন:

dengu
ফাইল ছবি।

মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক দিনে (গত ২৪ ঘণ্টা) আরও চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে রোগটি নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩১৯ জন।

বুধবার (২৩ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞাপন


এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬৯ জন। অন্যদিকে গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত রোগটি আক্রান্ত হয়েছে মোট ১৮ হাজার ৩৪৫ জন।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত চারজনের তিনজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা। অন্যজন চট্টগ্রামের। 

এএইচ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর