বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ঢাকা

করোনা: সভা-সমাবেশ এড়িয়ে চলার অনুরোধ, এইচএসসি নিয়ে সিদ্ধান্ত আসছে

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১ জুন ২০২৫, ০২:৪৩ পিএম

শেয়ার করুন:

করোনা: সভা-সমাবেশ এড়িয়ে চলার অনুরোধ, এইচএসসি নিয়ে সিদ্ধান্ত আসছে

দেশে ফের করোনাভাইরাসের নতুন সাব-ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদফতর। বুধবার (১১ জুন) অধিদফতরের মহাপরিচালক ডা. আবু জাফর এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, রাজনৈতিক দলগুলো যেন সভা-সমাবেশ থেকে বিরত থাকে। একইসঙ্গে সাধারণ মানুষকেও সব ধরনের জনসমাগম এড়িয়ে চলার অনুরোধ জানান তিনি।

তিনি বলেন, করোনার সংক্রমণ আবারও বাড়তে পারে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। পুরনো অভ্যাস— যেমন মাস্ক পরা, হাত ধোয়া ও সামাজিক দূরত্ব বজায় রাখার কথাও তিনি মনে করিয়ে দেন।


বিজ্ঞাপন


এই পরিস্থিতিতে আগামী এইচএসসি পরীক্ষা কীভাবে নেওয়া হবে, সে বিষয়ে আলোচনা চলছে বলেও জানান মহাপরিচালক। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত জানানো হবে বলে জানান তিনি।

ডা. আবু জাফর বলেন, করোনার টিকাদান কার্যক্রম এখনো চালু আছে। যারা ১৮ বছরের বেশি, বিশেষ করে অন্তঃসত্ত্বা নারী, ষাটোর্ধ্ব নাগরিক ও যাদের রোগ প্রতিরোধক্ষমতা কম— তারা যেন দ্রুত বুস্টার ডোজ নিয়ে নেন।

তিনি জানান, দেশের বিভিন্ন টিকাকেন্দ্রে গিয়েই এই ডোজ নেওয়া যাবে।

সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে আরও নির্দেশনা দেওয়া হবে বলেও জানান স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক।

বিইউ/এইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর