বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহর নামে গুজব, বিভ্রান্ত না হওয়ার পরামর্শ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৪, ০২:২৪ পিএম

শেয়ার করুন:

অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহর নামে গুজব, বিভ্রান্ত না হওয়ার পরামর্শ

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এমিরেটস অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহর গাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়ার বিষয়টি গুজব বলে নিজেই জানিয়েছেন এই চিকিৎসক। একইসঙ্গে ওষুদের বিজ্ঞাপনে তার নামে ভুয়া সাক্ষাৎকার প্রচার করা হচ্ছে বলেও জানান তিনি।

শনিবার (২৩ নভেম্বর) নিজের ফেইসবুক আইডিতে এক পোস্টে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ বলেন, সম্প্রতি আমার নামে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে, যেখানে ‘Cardio fit’ নামে ওষুধ সম্পর্কে আমার সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়া। এ ব্যাপারে কাউকে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দেন তিনি।

ss

এই চিকিৎসক আরও বলেন, আরেকটি বিভ্রান্তকর খবর প্রচার করা হয়েছে যে আমার ব্যবহৃত গাড়িটি বোমা মেরে উড়িয়ে দেওয়া হয়েছে, এটাও সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়া খবর। আমি সম্পূর্ণ সুস্থ আছি।

এ বিষয়ে জানতে চাইলে ডা. এবিএম আবদুল্লাহ ঢাকা মেইলকে বলন, এই ধরনের কোম্পানির নামও শুনিনি। আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স দিয়ে আমার বক্তব্যকে কীভাবে জানি প্রচার করছে। এছাড়াও আমার নামে ফেইসবুকে গাড়িতে বোমা মারার কথা ও বলছে। দুইটি বিষয়ই একেবারে ভিত্তিহীন।

এমএইচ/এমএইচটি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর