বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও অধিভুক্ত ইনস্টিটিউটগুলোর এমডি-এমএস কোর্সে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৫ সালের ১ মার্চ থেকে রেসিডেন্সি কোর্সটি শুরু হবে।
রোববার (৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মোহাম্মদ শাহিনুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।
বিজ্ঞাপন
আবেদনে আগ্রহী প্রার্থীদের বিভিন্ন স্পেশালিটির তালিকা ও যোগ্যতার মানদণ্ড বিএসএমএমইউর ওয়েবসাইট (www.bsmmu.ac.bd) থেকে দেখে নিতে বলা হয়েছে।
এর আগে, ৫ অক্টোবর অপর এক বিজ্ঞপ্তিতে বিএসএমএমইউ ও অধিভুক্ত ইনস্টিটিউটগুলোর মার্চ-২০২৫ সেশনে এমডি-এমএস রেসিডেন্সি কোর্সের ভর্তি পরীক্ষা আগামী ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।
এতে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও অধিভুক্ত প্রতিষ্ঠানগুলোর মার্চ-২০২৫ সেশনের ভর্তি পরীক্ষা আগামী ৮ নভেম্বর সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
এমএইচ/এমএইচএম




