বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও অধিভুক্ত ইনস্টিটিউটগুলোর মার্চ-২০২৫ সেশনে এমডি-এমএস রেসিডেন্সি কোর্সের ভর্তি পরীক্ষা আগামী ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে।
শনিবার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মোহাম্মদ শাহিনুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
বিজ্ঞাপন
এতে আরও বলা হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও অধিভুক্ত প্রতিষ্ঠানগুলোর মার্চ ২০২৫ সেশনের ভর্তি পরীক্ষা আগামী ৮ নভেম্বর সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
শিগগিরিই এই ভর্তি পরীক্ষার সময়সূচি এবং বিষয় সংক্রান্ত বিজ্ঞপ্তি দৈনিক পত্রিকার মাধ্যমে অবহিত করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এমএইচ/এমএইচটি




