সোমবার, ২৫ মে, ২০২৬, ঢাকা

চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যথার ওষুধ, ঝুঁকিতে কিডনি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৫৮ পিএম

শেয়ার করুন:

চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যথার ওষুধ, ঝুঁকিতে কিডনি

শরীরে সন্ধিতে ব্যথা অনুভব করলে, রিউমাটোলোজি বিভাগের চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যথার ওষুধ খেলে কিডনি ক্ষতিগ্রস্ত ও নষ্ট হতে পারে বলেও সতর্ক করেন তিনি।

শনিবার (৩ জানুয়ারি) বিএসএমএমইউ এর এ ব্লক মিলনায়তনে রিউমাটয়েড আর্থাইটিস সচেতনতা দিবস উপলক্ষে আয়োজিত শুভাযাত্রা ও বৈজ্ঞানিক সেমিনারে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, যখনই কোনো মানুষের শরীরের সন্ধিতে ব্যথা অনুভব করবেন, তখনই রিউমাটোলোজি বিভাগের চিকিৎসকের পরামর্শ নেবেন। সেখানকার পরামর্শ অনুযায়ী পরীক্ষা নিরীক্ষা করবেন। রোগ ধরা পরলে চিকিৎসকের নির্দেশনা মোতাবেক চলাচল করলে এ রোগের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া যাবে। ব্যথা নিয়ে ঘরে পরে থাকলে ক্ষতি হবে। এটি এমন রোগ, যা শরীরের অন্যান্য অংশকেও ক্ষতিগ্রস্ত করে।

ব্যথায় আক্রান্ত রোগীদের চিকিৎসার সুব্যবস্থার তথ্য জানিয়ে তিনি বলেন, এমন রোগীরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সুচিকিৎসা পাবে। রিউমাটয়েড আর্থাইটিসের চিকিৎসা না করলে মানুষ পঙ্গু হয়ে ঘরে বসে থাকবে। এতে দেশের অর্থনৈতিক ক্ষতি হয়। বিএসএমএমইউর রিউমাটোলোজি বিভাগ সুনাম বয়ে আনছে। যারা বেশ ভালো ভালো গবেষণা কাজ করছে। তাদের এ গবেষণার মাধ্যমে আর্ন্তজাতিক অঙ্গনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুনাম বাড়িয়েছে।

আরও পড়ুন

খাদ্যে ট্রান্সফ্যাট: হৃদরোগে মৃত্যুর সর্বাধিক ঝুঁকিতে বাংলাদেশ

চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ না খাওয়ার পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, রিউমাটয়েড আর্থাইটিসের রোগীরা ঘরে বসে ব্যথার ওষুধ খেয়ে থাকেন। নিজেরা ওষুধ না খেয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাবেন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যথার ওষুধ খেলে কিডনি ক্ষতিগ্রস্ত হবে, কিডনি নষ্ট হয়ে যাবে।


বিজ্ঞাপন


বাংলাদেশের ১৭ হাজার রোগী কিডনির ডায়ালাইসিস নিয়ে থাকেন এবং প্রায় তিন হাজার রোগীর কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন হয় বলেও জানান তিনি।

এর আগে ‘রিউমাটয়েড আথ্রাইটিস-এ সুন্দর ভবিষ্যৎ: প্রয়োজন দ্রুত রোগ নির্ণয় এবং যথাযথ চিকিৎসা’ প্রতিপাদ্য নিয়ে একটি বর্ণাঢ্য শোভা বিশ্ববিদ্যালয়ের শহীদ শেখ রাসেল ফোয়ারার সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বটতলা, এ-ব্লক প্রদক্ষিণ করে টিএসসি হয়ে ডি ব্লকে গিয়ে শেষ হয়।

এতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, রিউমাটোলোজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মিনহাজ রহিম চৌধুরী,  অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. নাজির উদ্দিন মোল্লাহ্, অধিকতর উন্নয়ন প্রকল্প সমূহের পরিচালক সহযোগী অধ্যাপক ডা. ফারুক হোসেন, সহেযাগী অধ্যাপক (সার্জিক্যাল অনকোলোজি) ডা. মো. রাসেল, রিউমাটোলোজ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শামীম আহমেদ, সহকারী অধ্যাপক ডা. মেজর (অব.) সৈয়দ জামিল আব্দাল, উপ পরীক্ষা নিয়ন্ত্রক দেবাশীষ বৈরাগী প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএইচ/এমএইচএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর