মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ঢাকা

স্বাস্থ্যমন্ত্রীর কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই: মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৪, ০৩:৩০ পিএম

শেয়ার করুন:

স্বাস্থ্যমন্ত্রীর কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই: মন্ত্রণালয়
ফাইল ছবি

মন্ত্রী ডা. সামন্ত লাল সেনের নামে কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বুধবার (১৭ জানুয়ারি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।


বিজ্ঞাপন


বিজ্ঞপ্তিতে বলা হয়, লক্ষ্য করা যাচ্ছে যে, সামাজিক মাধ্যম ফেসবুকে নবনিযুক্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেনের ছবি ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ফেসবুক অ্যাকাউন্ট খুলেছেন এবং স্বাস্থ্যমন্ত্রীর পরিচয় ব্যবহার করে সমাজের বিভিন্ন সম্মানী ব্যক্তির মেসেঞ্জার গ্রুপে অসাধু উদ্দেশ্যে যোগাযোগের চেষ্টা করছেন। প্রকৃতপক্ষে, সামাজিক মাধ্যম ফেসবুকে বর্তমান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর কোনো ব্যক্তিগত অ্যাকাউন্ট বা পেজ নেই।

আরও পড়ুন

নতুন স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক সামন্ত লাল সেন

এতে আরও বলা হয়, এমতাবস্থায় ঘোষণা করা যাচ্ছে যে, বর্তমান স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনের নামে খোলা সকল ফেসবুক অ্যাকাউন্ট অবৈধ, ভুয়া ও প্রতারণামূলক। এসব অ্যাকাউন্ট থেকে দেশের জনগণকে বিভ্রান্ত ও প্রতারিত না হতে সতর্কতা অবলম্বনের অনুরোধ রইল।

জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর