সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ডেঙ্গু: মশা নিধনে ব্যর্থতাকে দায়ী করলেন স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৩, ০৫:১৬ পিএম

শেয়ার করুন:

সিটি করপোরেশনগুলো যেন ভেজাল ওষুধ না ছিটায়: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সম্প্রতি সিটি করপোরেশনের ওষুধ নিয়ে সমালোচনা হচ্ছে। ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হলে স্প্রে জোরদার করতে হবে, ভেজাল ওষুধ ব্যবহার থেকে দূরে থাকতে হবে। সিটি করপোরেশনগুলো যেন ভেজাল ওষুধ না ছিটায় সেই আহ্বানও জানান তিনি।

দেশে ডেঙ্গু সংক্রমণ না কমার পেছনে মশা নিধনে ব্যর্থতাকে দায়ী করে তিনি বলেন, আমরা যতোই রোগীদের চিকিৎসা সেবা দেই, মশা না কমলে দেশে ডেঙ্গু রোগীও কমবে না।

বুধবার (২৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

>> আরও পড়ুন: ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল

জাহিদ মালেক বলেন, ডেঙ্গুতে এখন পর্যন্ত ৫শ মানুষের মৃত্যু এবং এক লাখ লোক আক্রান্ত হয়েছে। মশা যেভাবে নিয়ন্ত্রণ করা দরকার সেভাবে হচ্ছে না বলেই ডেঙ্গুর সংক্রমণ কমছে না। তবে কেউ ডেঙ্গু আক্রান্ত হলে কিন্তু আমাদের সেবা নিয়ে মানুষের অভিযোগ নেই।

>> আরও পড়ুন: সপ্তাহে ১০ জনের বেশি ডেঙ্গু রোগী পেলে ওয়ার্ড হবে ‘লাল চিহ্নিত’

এ সময় মশা নিধন কার্যক্রম জোরদার করতে হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, আশপাশের দেশের থেকে বাংলাদেশে পরিস্থিতি খারাপ। সবাইকে যার যার জায়গায় দায়িত্ব পালন করতে হবে।

>> আরও পড়ুন: ডেঙ্গুতে নারীদের মৃত্যুর হার বেশি, কী বলছেন চিকিৎসকরা

স্বাস্থ্য সেবা খাতে বিশ্বব্যাংকের সহায়তার বিষয়ে তিনি বলেন, বিশ্বব্যাংক থেকে আগামী পাঁচ বছরে স্বাস্থ্য সেবা খাতে পর্যায়ক্রমে ৫ বিলিয়ন ডলার সহায়তা পাব বলে আশা করছি, যা ডেঙ্গু নিয়ন্ত্রণে সহায়তা করবে। টিকা তৈরির যে কারখানা স্থাপন করা হচ্ছে সেখানেও তারা ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। রোহিঙ্গাদের জন্য ৭০০ মিলিয়ন ডলার দেওয়ার কথা নিশ্চিত করেছে, যা অবকাঠামো ও সেবার মান বাড়াতে খরচ করা হবে।

/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর