শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ঢাকা

শ্বাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে কেমন সম্পর্ক ঐশ্বরিয়ার

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২ মার্চ ২০২৩, ০৯:৫৭ এএম

শেয়ার করুন:

শ্বাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে কেমন সম্পর্ক ঐশ্বরিয়ার

ঐশ্বরিয়া রাই বচ্চন পরিবারের বউ হন ২০০৭ সালে। প্রথম দিন থেকেই স্বামী অভিষেকের পদবি জুড়েছেন নিজের নামের সঙ্গে। হয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। প্রায় ১৫ বছর হলো তাদের দাম্পত্যের। নানা সময় নানা গুঞ্জন শোনা গিয়েছে বচ্চনদের নিয়ে। কখনও অভিষেক-ঐশ্বরিয়ার সম্পর্কে পেশাগত দিক থেকে রেষারেষি। কিংবা কখনও জয়া বচ্চনের সঙ্গে ঐশ্বরিয়ার মনোমালিন্য।

যদিও ঐশ্বরিয়া নিজের চারপাশে যেন এক বর্ম তৈরি করে নিয়েছেন, যা ভেদ করা বেশ দুষ্কর। ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনে প্রতি মুহূর্তে ভারসাম্য রেখে চলেছেন অভিনেত্রী। যদিও মেয়ে আরাধ্যার জন্মের কাজ অনেকটাই কমিয়ে দিয়েছেন অভিনেত্রী। কোনো অনুষ্ঠান কিংবা বলিউডের পার্টিতে খুব বেশি দেখা যায় না তাকে। তবু তাকে নিয়ে উৎসাহের অন্ত নেই। তবে যে প্রসঙ্গটা বারবার ঘুরে ফিরে এসেছে সংবাদমাধ্যমে, তা হলো শাশুড়ি বউমার সম্পর্কের সমীকরণ।

বচ্চন-বধূর নাকি অমিতাভ-জয়ার সঙ্গে একেবারেই ভাল সম্পর্ক নয়। কয়েক বছর বছর আগে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ রণবীর কাপূরের সঙ্গে তার ঘনিষ্ঠ দৃশ্য নিয়েও নাকি গৃহবিবাদ চরমে ওঠে। বিভিন্ন সময় নাম না করেই তিনি বিঁধেছেন ঐশ্বরিয়াকে। তাদের সম্পর্কের সমীকরণ নিয়ে কম জলঘোলা হয়নি।

তবে এক সাক্ষাৎকারে জয়া বচ্চন বলেন, ‘আমার ঐশ্বরিয়ার কিছু পছন্দ না হলে সেটা সামনাসামনি বলি। ওর পেছনে নিন্দামন্দ করি না। সেটা আমার অসম্মান বলেই মনে হয়। আমারা দুজনেই আরামপ্রিয়, ঐশ্বরিয়ার সঙ্গে খুব ভালো সময় কাটে।’

ক্যামেরার সামনে বচ্চনরা সবসময় সুখী পরিবার। বি-টাউনের একটা অংশ বলে থাকে, অমিতাভ-জয়ার সঙ্গে বরাবরই ঐশ্বরিয়ার সম্পর্ক খুব ভালো।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর