বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

গোপন ছবি ফাঁস হওয়ায় রেগে আগুন আলিয়া

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৩৭ এএম

শেয়ার করুন:

গোপন ছবি ফাঁস হওয়ায় রেগে আগুন আলিয়া

বলিউডের অন্যতম সফল অভিনেত্রী আলিয়া ভাট। তার অভিনয় দক্ষতা মন ছুঁয়েছে দর্শকের। গত বছর নতুন জীবন শুরু করেন অভিনেত্রী। রণবীর কাপুরকে বিয়ে করেন তিনি। বর্তমানে সন্তানের মা হয়েছেন তিনি। দিব্যি কাটছে তার ব্যক্তিগত জীবন।

তারকাদের জীবন সবসময়ই ক্যামেরাবন্দি। ঘুরতে যাওয়া হোক অথবা পরিবারের সঙ্গে সময় কাটানো—সবকিছুই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় ফটোগ্রাফারদের দৌলতে। তবে সম্প্রতি আলিয়া ভাটের সঙ্গে যে ঘটনা ঘটেছে তা একেবারেই অন্যরকম। প্রকাশ্যে অভিনেত্রীর ব্যক্তিগত মুহূর্তের ছবি। আর এতেই রেগে আগুন নায়িকা। সামাজিক মাধ্যমে উগরে দিলেন ক্ষোভ।

দুটি ছবির কোলাজ শেয়ার করেছেন আলিয়া। ভাইরাল হওয়ার সেই ছবিতে দেখা যাচ্ছে, বাড়ির লিভিং রুমে বসে রয়েছেন অভিনেত্রী। সেই ছবিতে সংবাদ মাধ্যম চিপকে দিয়েছে ‘এক্সক্লুসিভ’ ছাপ। আর এতেই রেগে গিয়েছেন অভিনেত্রীসহ তার পরিবারে-বন্ধুরা।

ঘটনা প্রসঙ্গে আলিয়ার মা সোনি রাজদান লম্বা চওড়া পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। তিনি লেখেন, ‘কারও ব্যক্তিগত জীবন এভাবে প্রকাশ্যে নিয়ে আসা অন্যায় কাজ। আমি এখানে কাণ্ড দেখে লজ্জিত হচ্ছি।’

Alia

অবিলম্বে এই ঘটনার ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সেনি রাজদান। ঘটনায় সরব হয়েছেন আলিয়া ভাটের বোন শাহিন ভাট। তার কথায়, ‘এটি একটি ভয়ংকর ঘটনা। আজকে যদি আমার দিদি সেলিব্রিটি না হতো, তাহলে এই ঘটনাকে হয়রানি হিসেবে বিবেচনা করা হতো।’

সামাজিক মাধ্যমে এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন আলিয়া ভাটের শাশুড়ি নীতু কাপুর। তিনি লেখেন, ‘যে ঘটনা ঘটেছে তা একেবারেই ঠিক নয়।’

আলিয়া নিজেও জানিয়েছেন এই ঘটনার প্রতিবাদ। তিনি লেখেন, ‘আমাদের নিয়ে রীতিমতো মজা করা হচ্ছে। আমি লিভিং রুমে নিজের ব্যক্তিগত জীবন কাটাচ্ছিলাম। ঠিক তখনই আমার মনে হয়েছিল আমার ওপর যেন কেউ নজরদারি করছে। এদিক-ওদিক দেখতে গিয়েই আমি দেখতে পাই প্রতিবেশীর বিল্ডিংয়ের ছাদে উঠে আমার ছবি তুলছেন দুই ব্যক্তি।’

আলিয়া আরও লেখেন, ‘এই ঘটনা যে একেবারে সঠিক কাজ সে কথা কে বলছে? কোথায় এমন কাজের অনুমতি রয়েছে? কারও গোপনীয়তায় সরাসরি হস্তক্ষেপ করার অধিকার কারোর নেই। সমস্ত সীমারেখা পার করে ফেলেছেন ওই দুই মানুষ।’

আলিয়া পোস্টটি মুম্বাই পুলিশকে ট্যাগ করেছেন। এই ঘটনায় অভিনেত্রীকে সমর্থন জানিয়েছেন বহু বলিউড তারকারা। হয়ত অচিরেই আইনি পথে হাঁটবেন এ নায়িকা।

/আরএসও

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর